[গণিত] এবং পরবর্তী মৌলের আয়নিকরণ শক্তির ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, [গণিত] মৌলটি নাইট্রোজেন [গণিত] । [গণিত] ও এর পরবর্তী মৌল [গণিত] এর আয়নিকরণ শক্তি ভিন্ন। নিচে এ ভিন্নতার কারণ ব্যাখ্যা করা হলো- নাইট্রোজেন [গণিত] এবং অক্সিজেন [গণিত] এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: [গণিত] সাধারণত পরমাণুর পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালসমূহ আংশিকপূর্ণ অরবিটাল অপেক্ষা অধিক স্থায়ী। অক্সিজেনের ইলেকট্রনীয় গঠন খুব বেশি স্থিতিশীল নয়। এখন অক্সিজেন থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়, [গণিত] । একক ধনাত্মক চার্জযুক্ত অক্সিজেন আয়নের [গণিত] ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ [গণিত] অরবিটালসমূহ থাকায় তা তুলনামূলকভাবে অধিকতর স্থিতিশীল। ফলে অক্সিজেন এর প্রথম আয়নিকরণ পটেনশিয়াল তুলনামূলকভাবে কম। অপরদিকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ [গণিত] অরবিটাল উপস্থিত থাকায়, তা তুলনামূলকভাবে স্থিতিশীল। এটি থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে এ স্থিতিশীলতা ভঙ্গ হয়। ফলে নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি হয়। এ কারণে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের [গণিত] প্রথম আয়নিকরণ শক্তি অক্সিজেনের [গণিত] প্রথম আয়নিকরণ শক্তি অপেক্ষা বেশি।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
এবং পরবর্তী মৌলের আয়নিকরণ শক্তির ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
এখানে, n = 3আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


