D মৌল রঙিন যৌগ গঠন করলেও E মৌল করে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, D ও E মৌলদ্বয় যথাক্রমে Fe(26) ও Zn(30), এদের মধ্যে Fe রঙিন যৌগ গঠন করলেও Zn রঙিন যৌগ গঠন করে না। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- আয়নিত অবস্থায় Fe এর ইলেকট্রন বিন্যাস- [গণিত] আয়নটিতে বহিঃস্থ শেলে অসম্পূর্ণ d-অরবিটাল রয়েছে। এ ধাতব আয়নের পাঁচটি d-অরবিটালের শক্তি সমান কিন্তু জটিল আয়ন গঠনকালে [গণিত] আয়নের d-অরবিটাল ও লিগান্ডের [গণিত] অরবিটালের মধ্যে বিকর্ষণ হওয়ায় [গণিত] আয়নের d-অরবিটালের মধ্যে কিছুটা শক্তি পার্থক্য সৃষ্টি হয়। এ নন ডিজেনারেট অবস্থায় d-অরবিটালগুলো বিচ্ছিন্ন হয়ে দুটি পৃথক শক্তিস্তরে বিভক্ত হয়ে যায়। [চিত্র] জলীয় [গণিত] আয়নে দৃশ্যমান বর্ণের আলো পড়লে [গণিত] আয়নের d-অরবিটালের ইলেকট্রনগুলো দুটি শক্তিস্তরের পার্থক্য পরিমাণ শক্তি (ΔΕ) নির্দিষ্ট দৈর্ঘ্যের আলো শোষণ করে কাছাকাছি শক্তির d-অরবিটালে স্থানান্তরিত হয়। দৃশ্যমান আলোর অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত হয় যার বর্ণ শোষিত আলোকের বর্ণের সম্পূরক হয়। অপরদিকে সুস্থিত অবস্থায় Zn এর ইলেকট্রন বিন্যাস- [গণিত] দেখা যাচ্ছে, [গণিত] আয়নের 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এটি অবস্থান্তর মৌল নয়। এ কারণে এটি রঙিন যৌগ গঠন করতে পারে না।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
D মৌল রঙিন যৌগ গঠন করলেও E মৌল করে না কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
জলীয় আয়নে দৃশ্যমান বর্ণের আলো পড়লে আয়নের d-অরবিটালের ইলেকট্রনগুলো দুটি শক্তিস্তরের পার্থক্য পরিমাণ শক্তি (ΔΕ) নির্দিষ্ট দৈর্ঘ্যের আলো শোষণ করে কাছাকাছি শক্তির d-অরবিটালে স্থানান্তরিত হয়। দৃশ্যমান আলোর অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত হয় যার বর্ণ শোষিত আলোকের বর্ণের সম্পূরক হয়।
অপরদিকে সুস্থিত অবস্থায় Zn এর ইলেকট্রন বিন্যাস-
দেখা যাচ্ছে, আয়নের 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এটি অবস্থান্তর মৌল নয়। এ কারণে এটি রঙিন যৌগ গঠন করতে পারে না।উত্তর


