(i) নং সংকেতের কার্যকরী মূলকের সমাণু দুটির স্ফুটনাঙ্কের মান ভিন্ন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: (i) নং সংকেতের কার্যকরী মূলকের সমাণু দুটি- [চিত্র] সমাণু দুটির মধ্যে ইথানলের স্ফুটনাঙ্ক 78.3 °C কিন্তু ডাই মিথাইল ইথারের স্ফুটনাঙ্ক – 24 °C। নিচে স্ফুটনাঙ্কের মান ভিন্ন হওয়ায় কারণ বিশ্লেষণ করা হলো- [গণিত] (ইথানল) একটি পোলার সমযোজী যৌগ। যৌগে -OH মূলকের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে পোলারিটি সৃষ্টি হয়। এজন্য এ যৌগে H-বন্ধন সৃষ্টি হয়। H-বন্ধনের কারণে ইথানল অণুটি তরল অবস্থাপ্রাপ্ত হয়। এজন্য এর স্ফুটনাঙ্ক অনেক বেশি অর্থাৎ 78.3 °C হয়। অপরদিকে ইথার [গণিত] একটি অপোলার সমযোজী যৌগ। পোলারিটি না থাকায় যৌগে H-বন্ধন সম্ভব হয় না। এজন্য সাধারণ অবস্থায় ইথার ( [গণিত] ) গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। তাই এর স্ফুটনাঙ্ক অনেক কম অর্থাৎ – 24 °C।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
(i) নং সংকেতের কার্যকরী মূলকের সমাণু দুটির স্ফুটনাঙ্কের মান ভিন্ন ক…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
সমাণু দুটির মধ্যে ইথানলের স্ফুটনাঙ্ক 78.3 °C কিন্তু ডাই মিথাইল ইথারের স্ফুটনাঙ্ক – 24 °C। নিচে স্ফুটনাঙ্কের মান ভিন্ন হওয়ায় কারণ বিশ্লেষণ করা হলো-
(ইথানল) একটি পোলার সমযোজী যৌগ। যৌগে -OH মূলকের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে পোলারিটি সৃষ্টি হয়। এজন্য এ যৌগে H-বন্ধন সৃষ্টি হয়।
H-বন্ধনের কারণে ইথানল অণুটি তরল অবস্থাপ্রাপ্ত হয়। এজন্য এর স্ফুটনাঙ্ক অনেক বেশি অর্থাৎ 78.3 °C হয়।
অপরদিকে ইথার একটি অপোলার সমযোজী যৌগ। পোলারিটি না থাকায় যৌগে H-বন্ধন সম্ভব হয় না।
এজন্য সাধারণ অবস্থায় ইথার () গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। তাই এর স্ফুটনাঙ্ক অনেক কম অর্থাৎ – 24 °C।উত্তর


