বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় AC কে DC তে রুপান্তরিত সম্ভব কিনা ? সচিত্র ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপক অনুসারে D4 ডায়োডটি নষ্ট হওয়ায় D4 সংযুক্ত অবস্থায় D4 ডায়োডটি সর্বদা একটি খোলা বর্তনীর ন্যায় কাজ করবে। ফলে ধনাত্মক অর্ধচক্রটি RL রোধের মধ্য দিয়ে গমন করতে পারবে না। অর্থাৎ ধনাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে RL এর দুই প্রান্তে বিভব পার্থক্য শূন্য হবে। ধনাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে বর্তনীটির কার্যকর রূপ দাঁড়াবে- [চিত্র] ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে D3 ও D4 ডায়োডদ্বয় সম্মুখী ঝোঁক প্রাপ্ত হয়ে বর্তনী পূর্ণ করবে ফলে তখন তা RL এর মধ্য দিয়ে গমন করবে। ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে বর্তনীটির কার্যকর রূপ দাঁড়ায়- [চিত্র] উদ্দীপকের বর্তনীটিতে ইনপুট ও আউটপুট সিগনাল নিম্নরূপ হবে- [চিত্র] উপরের চিত্রের ইনপুট ও আউটপুট সংকেত হতে দেখা যাচ্ছে D4 ডায়োডটি নষ্ট অবস্থায় উদ্দীপকের বর্তনীটি একটি অর্ধচক্র একমুখী কারকের ন্যায় আচরণ করে। অতএব, বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় AC কে DC তে রূপান্তর সম্ভব।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় AC কে DC তে রুপান্তরিত সম্ভব কিনা ? সচ…
উদ্দীপক
বর্তনীতে ব্যবহৃত প্রতিটি ডায়োড অভিন্ন। এদের যে কোনটির দুপ্রান্তে 0.6 v বিভব পার্থক্য সৃষ্টি করায় প্রবাহ 100mA হতে 150mA এ পরিবর্তিত হয়। আবার ব্রিজটির সাহায্যে AC signal কে DC signal এ রুপান্তরিত করতে গিয়ে দেখা গেল D4 ডায়োডটি নষ্ট।Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে D3 ও D4 ডায়োডদ্বয় সম্মুখী ঝোঁক প্রাপ্ত হয়ে বর্তনী পূর্ণ করবে ফলে তখন তা RL এর মধ্য দিয়ে গমন করবে। ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে বর্তনীটির কার্যকর রূপ দাঁড়ায়-
উদ্দীপকের বর্তনীটিতে ইনপুট ও আউটপুট সিগনাল নিম্নরূপ হবে-
উপরের চিত্রের ইনপুট ও আউটপুট সংকেত হতে দেখা যাচ্ছে D4 ডায়োডটি নষ্ট অবস্থায় উদ্দীপকের বর্তনীটি একটি অর্ধচক্র একমুখী কারকের ন্যায় আচরণ করে। অতএব, বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় AC কে DC তে রূপান্তর সম্ভব।