উদ্দীপকের ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করার জন্য এবং প্রবাহমাত্রা বন্ধ করার জন্য বর্তনি অপরিবর্তিত রেখে কীরূপ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করার জন্য ডায়োডটিকে সম্মুখী ঝোঁকে সংযোগ দিতে হবে এবং প্রবাহমাত্রা বন্ধের জন্য ডায়োডটিকে বিমুখী ঝোঁকে সংযোগ দিতে হবে। ডায়োডের বৈশিষ্ট থেকে দেখা যায় যে, সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেওয়ার পর p-n জাংশনের বিভব বাধার কারণে প্রথমে কোনো প্রবাহ পাওয়া যায় না। বিভবের একটি নির্দিষ্ট মান অতিক্রম অতিক্রম করার পর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেতে থাকে। ডায়োডের এই নির্দিষ্ট ভোল্টজকে সূচন ভোল্টেজ বলে। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেওয়ার পর জাংশনের বিকর বাধা বহুলাংশে বৃদ্ধি পায় ফলে তড়িৎপ্রবাহ হয় না। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে মাইকো অ্যাম্পিয়ার পর্যায়ের তড়িৎ প্রবাহ হয়ে থাকে যা তড়িৎ প্রবাহ না হওয়ারই মতো।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
উদ্দীপকের ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করার জন্য এবং প্রবাহমাত্র…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর