উদ্দীপকের বর্তনী অনুযায়ী ইনপুট সিগন্যালের সাপেক্ষে আউটপুট সিগন্যালের পরিবর্তন ব্যাখা করো।
উত্তর: উদ্দীপকের ট্রানজিস্টরটি একটি npn ট্রানজিস্টর যা কমন এমিটার বিন্যাসে সংযুক্ত। এটি ইনপুট সিগন্যালকে আউটপুটে বিবর্ধিত করে বলে একে আ্যমপ্লিফায়ার হিসাবে ব্যবহার করা হয়। এখানে ইমিটার বেস জাংশনে দুর্বল ইনপুট সিগন্যাল দেওয়া হয় এবং কালেক্টর বর্তনীতে সংযুক্ত রোধ RL থেকে আউটপুট সিগন্যাল গ্রহণ করা হয়। ইমিটার বেস জাংশনে প্রযুক্ত সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনটির সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায় ফলে অধিক পরিমাণ ইলেকট্রন ইমিটার থেকে বেস এর মধ্যে দিয়ে কালেক্টরে প্রবাহিত হয় এবং কালেক্টর প্রবাহ বৃদ্ধি পায়।এই বিবর্ধিত কালেক্টর প্রবাহ লোড রেজিস্ট্যান্স এ অধিক পরিমাণে বিভব পতন ঘটায়। অর্থাৎ আউটপুটে অধিক ভোল্টেজ পাওয়া যায়। সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য এমিটার বেস জাংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে কালেক্টর প্রবাহের মাত্রাও কমে যায়। কালেক্টর প্রবাহ কম হওয়ায় বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হয় তবে তা ইনপুট সিগন্যাল থেকে বেশি হয়। এভাবে ট্রানজিস্টর বিবর্ধিত আউটপুট তৈরি করে।এই বিবর্ধিত আউটপুট ও ইনপুটের মধ্যে দশা পার্থক্য 180 হয়। এভাবে উদ্দীপকের বর্তনীতে ইনপুট সিগন্যালের সাথে আউটপুট সিগন্যালের পরিবর্তন হয়।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
উদ্দীপকের বর্তনী অনুযায়ী ইনপুট সিগন্যালের সাপেক্ষে আউটপুট সিগন্যাল…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর