উদ্দীপকের ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করে এর বর্তনী চিত্র অঙ্কন কর এবং কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ট্রানজিস্টরটি হল npn ট্রানজিস্টর। একে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে হলে কমন ইমিটার বিন্যাসে সংযুক্ত করতে হবে। এর বর্তনী চিত্র: [চিত্র] চিত্ৰ: অ্যামপ্লিফায়ার বর্তনী এখানে বেস ও ইমিটারের মধ্যে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয় এবং কালেক্টর ও ইমিটারের সাথে সংযুক্ত রোধ RL থেকে আউটপুট নেওয়া হয়। ভালো বিবর্ধন পাওয়ার জন্য ইনপুট বর্তনীতে সর্বদা সম্মুখী ঝোঁক করা হয় এবং এর জন্য ইনপুট বর্তনীতে একটি ডিসি ভোল্টেজ VBB প্রয়োগ করতে হয় যাকে বায়াস ভোল্টেজ বলে। আউটপুট বর্তনীতে Vcc এর মাধ্যমে বিমুখী ঝোঁক প্রদান করা হয়। কার্যপ্রণালি : i.ইমিটার বেস জাংশনে প্রযুক্ত সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনের সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায়। ফলে অধিক পরিমাণ ইলেকট্রন ইমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয়। এবং কালেক্টর প্রবাহ বৃদ্ধি পায়। এই বর্ধিত কালেক্টর প্রবাহ (Ic) লোড রেজিস্ট্যান্স RL এ অধিক বিভব পতন সৃষ্টি করে। ii. সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য ইমিটার বেস জাংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে কালেক্টর প্রবাহ কমে যায়। এর ফলে বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হয় তবে তা ইনপুট সিগন্যাল থেকে বেশি হয় । এভাবে ট্রানজিস্টর দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই করে। এই বিবর্ধিত আউটপুটে অধিক ভোল্টেজ পাওয়া যায় । আউটপুটের এবং ইনপুটের মধ্যে দশা পার্থক্য 180° হয়।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
উদ্দীপকের ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করে এর বর্ত…
উদ্দীপক
এখানে, JE - 0.85 mA 1g = 0.05 mA
N–P–N ট্রানজিস্টারের ব্লক চিত্র।Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্ৰ: অ্যামপ্লিফায়ার বর্তনী
এখানে বেস ও ইমিটারের মধ্যে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয় এবং কালেক্টর ও ইমিটারের সাথে সংযুক্ত রোধ RL থেকে আউটপুট নেওয়া হয়। ভালো বিবর্ধন পাওয়ার জন্য ইনপুট বর্তনীতে সর্বদা সম্মুখী ঝোঁক করা হয় এবং এর জন্য ইনপুট বর্তনীতে একটি ডিসি ভোল্টেজ VBB প্রয়োগ করতে হয় যাকে বায়াস ভোল্টেজ বলে। আউটপুট বর্তনীতে Vcc এর মাধ্যমে বিমুখী ঝোঁক প্রদান করা হয়।
কার্যপ্রণালি :
i.ইমিটার বেস জাংশনে প্রযুক্ত সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনের সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায়। ফলে অধিক পরিমাণ ইলেকট্রন ইমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয়। এবং কালেক্টর প্রবাহ বৃদ্ধি পায়। এই বর্ধিত কালেক্টর প্রবাহ (Ic) লোড রেজিস্ট্যান্স RL এ অধিক বিভব পতন সৃষ্টি করে।
ii. সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য ইমিটার বেস জাংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে কালেক্টর প্রবাহ কমে যায়। এর ফলে বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হয় তবে তা ইনপুট সিগন্যাল থেকে বেশি হয় । এভাবে ট্রানজিস্টর দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই করে। এই বিবর্ধিত আউটপুটে অধিক
ভোল্টেজ পাওয়া যায় । আউটপুটের এবং ইনপুটের মধ্যে দশা পার্থক্য 180° হয়।