A যন্ত্রটিকে ব্যবহার করে কীভাবে NaOH এর ডেসিমোলার দ্রবণ তৈরি করবে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের B, C, D. যন্ত্রগুলো যথাক্রমে পিপেট, ব্যুরেট ও কনিক্যাল ফ্লাস্ক। নিচে আয়তনমিতিক বিশ্লেষণে যন্ত্রগুলোর ব্যবহার বিশ্লেষণ করা হলো- ১. পিপেট (B): পিপেট কাচের তৈরি একটি যন্ত্র যা দিয়ে কোনোতরল বা দ্রবণের আয়তন পরিমাপ করে স্থানান্তর করা হয়। পিপেটের সাহায্যে অতি সূক্ষ্ম ও নির্ভুলভাবে তরলের আয়তন মাপা ও স্থানান্তর করা যায়। ল্যাবরেটরিতে সাধারণত প্রমাণ দ্রবণ পিপেট দ্বারা মাপ নেওয়া হয়। ২. ব্যুরেট (C): ব্যুরেট সমান ব্যাস বিশিষ্ট মোটা দাগাঙ্কিত কাচের নল দ্বারা তৈরি। নলটির একমুখ খোলা। নিচের মুখ খুব সরু, সরু মুখে স্টপকর্ক লাগানো থাকে। স্টপকর্ক দ্বারা ব্যুরেট থেকে দ্রবণের পাতন নিয়ন্ত্রণ করা হয়। আয়তনিক বিশ্লেষণের জানা ও অজানা দুটি দ্রবণের একটিকে ব্যুরেটের মধ্যে নেওয়া হয়। তার স্টপকর্ক এর সাহায্যে নিয়ন্ত্রণ করে প্রয়োজন অনুসারে বিভিন্ন আয়তনের দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে নিয়ে বিক্রিয়া করা হয়। ৩. কনিক্যাল ফ্লাস্ক (D) : আয়তনমিতিক বিশ্লেষণের সময় বিভিন্ন আয়তনের কনিক্যাল ফ্লাস্ক (যেমন 100 cm [গণিত] -- 500 cm [গণিত] পর্যন্ত) ব্যবহার করা হয়। এ বিশ্লেষণে মাঝে মাঝে তরল পদার্থকে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্ক উত্তম যন্ত্র। তাছাড়া কনিক্যাল ফ্লাস্কের সাহায্যে তরল পদার্থ অন্যকোনো apparatus এ স্থানান্তর করা খুব সহজ বলে আয়তনমিতিক বিশ্লেষণে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা হয়।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
A যন্ত্রটিকে ব্যবহার করে কীভাবে NaOH এর ডেসিমোলার দ্রবণ তৈরি করবে? …
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর