(iii) নং পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের (iii) নং পদ্ধতি হলো টাইট্রেশন পদ্ধতি। নিচে এ পদ্ধতির ব্যাখ্যা করা হলো- উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি নির্দিষ্ট আয়তনের কোনো প | পরীক্ষাধীন দ্রবণের সাথে প্রমাণ দ্রবণের মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে প্রমাণ দ্রবণের তুল্য আয়তন নির্ণয়ের মাধ্যমে পরীক্ষাধীন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলা হয় । এ পদ্ধতির শুরুতে পিপেট দ্বারা একটি দ্রবণের (সাধারণত ক্ষারক দ্রবণের) নির্দিষ্ট আয়তনের পরীক্ষাধীন নমুনা দ্রবণ একটি কনিকেল ফ্লাস্কে নেওয়া হয়, এতে দু'ফোটা উপযুক্ত নির্দেশক যেমন— মিথাইল 3 অরেঞ্জ যোগ করা হয়। শেষে একটি মাত্রাঙ্কিত বা দাগকাটা ব্যুরেট থেকে প্রমাণ দ্রবণরূপে দ্বিতীয় দ্রবণটি (সাধারণত অম্ল) বিন্দু বিন্দু যোগ করা হয়। কনিকেল ফ্লাস্কের দ্রবণে যখন দ্বিতীয় দ্রবণের ঠিক তুল্য পরিমাণ যোগ করা হয় তখন তাকে তুল্যতা বিন্দু বলে। তুল্যতা 5 বিন্দুতে দ্রবণের বর্ণ পরিবর্তন হয়। তখন ব্যুরেট থেকে প্রমাণ দ্রবণ যোগ করা বন্ধ করে ব্যুরেটের আয়তন দেখে নিয়ে অজানা প্রবণের ঘনমাত্রা সঠিকভাবে পরিমাপ করা হয়। এসিড ক্ষার টাইট্রেশনের মূলনীতি— [গণিত] , যেখানে, VA = এসিডের আয়তন MA - এসিডের ঘনমাত্রা VB = ক্ষারের আয়তন MB = ক্ষারের ঘনমাত্রা x = ক্ষারের অম্লতা y = এসিডের অম্লতা টাইট্রেশনের এই মূলনীতি ব্যবহার করেই প্রমাণ দ্রবণের ঘনমাত্রা ও আয়তনের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় ।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
(iii) নং পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর