গবেষণাগারে II ও III নং যন্ত্র ব্যবহারের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের II নং ও III নং যন্ত্রটি যথাক্রমে বিকার ও মেজারিং সিলিন্ডার। নিচে গবেষণাগারে বিকার ও মেজারিং সিলিন্ডার ব্যবহারের তুলনামূলক আলোচনা করা হলো- আমরা পরীক্ষাগারে প্রায় সময়ই বিভিন্ন দ্রবণ নিয়ে কাজ করি। আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ দ্রবণ নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ পরিমাপের প্রয়োজন হয়। মেজারিং সিলিন্ডার ব্যবহার করে আমরা সহজেই কোনো দ্রবণের পরিমাপ করতে পারি। আবার প্রায় প্রতিটি পরীক্ষাতেই আমাদের তাপ প্রয়োগের প্রয়োজন হয়। আর দ্রবণে তাপ প্রদানের সবচেয়ে সহজ উপায় হলো বিকারে দ্রবণ নিয়ে তাপ প্রয়োগ করা। তাছাড়া বিভিন্ন পদার্থকে মিশ্রিত করে দ্রবণ তৈরি করা এবং মিশ্রিত দ্রবণকে স্টেয়ারিং করতে বিকারের জুড়ি নেই। তাছাড়া বিকারে মিলিলিটার থেকে মাল্টিলিটার পর্যন্ত দাগ কাটা থাকে বলে এর সাহায্যে অতি ক্ষুদ্র পরিমাপ থেকে শুরু করে বৃহৎ পরিমাণ পদার্থের পরিমাপ করা সম্ভব হয়। তাছাড়া ল্যাবরেটরিতে বিভিন্ন তরল পদার্থ সংরক্ষণের প্রয়োজন হয়। এসব পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে বিকারের ব্যবহার অত্যন্ত সহজ এবং এতে ঝুঁকিও কম। সুতরাং উপরে আলোচনা থেকে বলা যায় গবেষণাগারে বিকার ও মেজারিং সিলিন্ডার দুটি অপরিহার্য যন্ত্র এবং দুটির কাজ তুলনামূলক ভিন্ন।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
গবেষণাগারে II ও III নং যন্ত্র ব্যবহারের তুলনামূলক আলোচনা কর।
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর