উদ্দীপকের কোন দ্রবণটি প্রমাণ দ্রবণ হিসেবে অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের নির্দিষ্ট আয়তনে দ্রবের পরিমাণ জানা থাকলে সে দ্রবণকে প্রমাণ দ্রবণ বলা হয়। উদ্দীপকের অনিক এবং তুলি উভয়ের ব্যবহৃত পদার্থ দুটি প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ। দুটি পদার্থের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তন হয় না কিংবা বায়ু দ্বারা পদার্থ দুটি আক্রান্ত হয় না। ফলে আপাত দৃষ্টিতে উভয় দ্রবণ গ্রহণযোগ্য মনে হলেও প্রকৃতপক্ষে অনিকের প্রস্তুতকৃত দ্রবণটি অধিক গ্রহণযোগ্য হবে। এর কারণ, অনিকের প্রস্তুতকৃত দ্রবণটি 4- ডিজিট ব্যালান্সের সাহায্য করা। 4-ডিজিট ব্যালান্সের পরিমাপ 2-ডিজিট ব্যালান্সের পরিমাপ অপেক্ষা অধিক গ্রহণযোগ্য। 4-ডিজিট ব্যালান্সের সাহায্যে কোনো বস্তুর ওজন 0.0001 g পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় । কাজেই প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে এটিই উত্তম হবে। মোটকথা অনিকের প্রস্তুতকৃত দ্রবণের ভর 1.0589 g যা 4-ডিজিট ব্যালান্সে নির্ণয় করা কিন্তু তুলির প্রস্তুতকৃত দ্রবণের ভর 1.62 g K2Cr2O7 যা 2-ডিজিট ব্যালান্সের সাহায্যে নির্ণয় করা। 4-ডিজিট ব্যালান্সের পরিমাপ অধিক নির্ভুল হওয়ায় অনিকের প্রস্তুতকৃত প্রমাণ দ্রবণটি অধিক গ্রহণযোগ্য হবে।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকের কোন দ্রবণটি প্রমাণ দ্রবণ হিসেবে অধিক গ্রহণযোগ্য? তোমার উত…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর