ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য A-এর নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাসায়নিক দ্রব্য A হলো ধাতব সোডিয়াম (Na)। নিচে ল্যাবরেটরিতে ধাতব Na এর নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা করা হলো- সোডিয়াম (Na) ধাতুটি পর্যায় সারণির গ্রুপ-1 এ অবস্থিত অত্যন্ত সক্রিয় ধাতব পদার্থ। এটি অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী বিজারক পদার্থ হওয়ায় পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটায় ও আগুন ধরে যায়। [গণিত] তাই Na কে খোলা কোনো পাত্রে সংরক্ষণ করা সম্ভব না। এছাড়াও অত্যধিক সক্রিয় হওয়ায় ধাতব সোডিয়াম বায়ুমণ্ডলের সংস্পর্শে আসা মাত্রই বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা জারিত হয়ে সোডিয়াম অক্সাইড (Na2O) উৎপন্ন করে। 4Na + O2 → 2Na2O এজন্য ধাতব সোডিয়ামকে বায়ুযুক্ত কোনো পাত্রে সংরক্ষণ করা নিরাপদ নয়। একে এমন স্থানে সংরক্ষণ করতে হবে যাতে বায়ু বা জলীয় বাষ্প কোনোটিই সংস্পর্শে আসতে না পারে। এজন্য ধাতব Na কে হাইড্রোকার্বন তেল যেমন ন্যাপথা বা কেরোসিনের নিচে ডুবিয়ে সংরক্ষণ করতে হয়।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য A-এর নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর