মাত্রিক বিশ্লেষণে উদ্দীপকের কাচযন্ত্রের কোনগুলো অপরিহার্য? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপক মতে, A পাত্রটি কনিক্যাল ফ্লাক্স, যা ছোট গলাযুক্ত চ্যাপ্টা তলাবিশিষ্ট কাচের ফ্লাক্স । B পাত্রটি গোলতলী ফ্লাক্স । C ও D পাত্রটি যথাক্রমে মেজারিং সিলিন্ডার ও ব্যুরেট। ব্যুরেট দাগকাটা সুষম ছিদ্রবিশিষ্ট কাঁচনল এবং মেজারিং সিলিন্ডারের একমুখ বন্ধ এবং একমুখ খোলা থাকে। মাত্রিক বিশ্লেষণে উল্লেখিত কাচযন্ত্রগুলোর উপযোগিতা তথা ব্যবহারের দিক থেকে কোনগুলো অপরিহার্য তা নিচে বিশ্লেষণ করা হলো- সঠিকভাবে আয়তন পরিমাপনের জন্য ব্যবহৃত কাচ সামগ্রী হলো— কনিক্যাল ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার ও ব্যুরেট। আয়তনমাত্রিক বিশ্লেষণের সময় পিপেট দ্বারা মেপে নির্দিষ্ট আয়তনের টাইট্রেন্ট কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয় এবং ব্যুরেট হতে টাইটার যৌগ যোগ করে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে টাইট্রেশন ক্রিয়া সম্পন্ন করা হয় । মাত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে কনিক্যাল ফ্লাক্স অপরিহার্য সামগ্রী হিসেবে পরিগণিত। জৈব রসায়নের সাংশ্লেষিক কার্যক্রমে গোলতলি ফ্লাস্কে বিক্রিয়া মিশ্রণকে উত্তপ্ত করা হয় । মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয় সাধারণত ল্যাবরেটরিতে নির্দিষ্ট আয়তনের তরল পদার্থ স্থানান্তরের জন্য। বিশেষত রাসায়নিক সংশ্লেষণ বা প্রস্তুতিমূলক কার্যক্রমে এদের ব্যবহার অধিকতর। এদের পরিমাপণ সূক্ষ্মতা অপেক্ষাকৃত কম । আবার ব্যুরেটের সাহায্যে কোনো তরলের নির্দিষ্ট আয়তন অন্য পাত্রে স্থানান্তরিত করা যায়। এটি সাধারণত 50 mL আয়তনের হয়ে থাকে। এর সাহায্যে 0.1 ml পর্যন্ত আয়তন সুষ্ঠুভাবে স্থানান্তর করা যায় । উল্লেখিত কনিক্যাল ফ্লাস্ক, ব্যুরেট, মেজারিং আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয় । কিন্তু গোলতলী ফ্লাস্কের সাহায্যে সূক্ষ্ম আয়তন পরিমাপ করা হয় না বরং এর অভ্যন্তরে উত্তাপের সাহায্যে বিক্রিয়া ঘটানো হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে, ব্যবহারিক দিক বিবেচনায় মাত্রিক বিশ্লেষণে গোলতলী ফ্লাস্ক (B) ব্যতীত A, C, D তথা কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, ব্যুরেট কাচযন্ত্রগুলোই উপযোগী ।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
মাত্রিক বিশ্লেষণে উদ্দীপকের কাচযন্ত্রের কোনগুলো অপরিহার্য? বিশ্লেষণ…
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর