উদ্দীপকের উপাদানসমূহের নিরাপদ সংরক্ষণ কৌশল বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের উপাদানসমূহ HCI NH3 ও NaOH নিচে এদের নিরাপদ সংরক্ষণ কৌশল বর্ণনা করা হলো— HCL প্রবণ সংরক্ষণ : ১. HCI কাচের সাথে বিক্রিয়া করে বলে এটি নির্দিষ্ট মানের প্লাস্টিক বোতলে সংরক্ষণ করতে হবে। ২. নিচের শেলফ বা এসিড কেবিনেটে জৈব এসিড ও দাহ্য বস্তু থেকে আলাদা রাখতে হবে। ৩. ক্ষার ও সক্রিয় ধাতু যেমন Na, K ইত্যাদি থেকে পৃথক স্থানে সংরক্ষণ করতে হবে। NH3 প্রবণ সংরক্ষণ : NH3 এর প্রবণ হলো NH4OH এটিকে কাঁচের বোতলে রেখে মুখ বন্ধ করে দিতে হবে। কেননা এটি শ্বাসের সাথে দেহে প্রবেশ করে ব্রঙ্কাইটিসের উত্তেজনা সৃষ্টি করতে পারে। NaOH ধরণ সংরক্ষণ : ১.NaOH সংরক্ষণের জন্য পর্যাপ্ত ঠাণ্ডা বায়ু চলাচলের স্থায়ী ব্যবস্থা রাখতে হবে এবং জায়গাটিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করার শেলফটি মজবুত ও শক্ত হতে হবে। এটি যাতে নড়াচড়া না করে সেদিকে লক্ষ রাখতে হবে। ২. NaOH ধারকের গায়ে লেবেল আঠা দিয়ে লাগাতে হবে। উক্ত লেবেলে NaOH এর পূর্ণ নাম, ঘনমাত্রা, আণবিক সংকেত, পরিমাণ ও বিষক্রিয়া আছে কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং পাশে সতর্কীকরণ প্রতীকও আঠা দিয়ে লাগাতে হবে। ৩. এসিড হতে দূরে সংরক্ষণ করতে হবে এবং এসব পদার্থকে শেলফের নিচের তাকে রাখতে হবে। যেহেতু এগুলো ক্ষয়কারী পদার্থ তাই মুখ দিয়ে প্রবেশ করলে গলা, পাকস্থলী পুড়ে যায়। ত্বক ও চোখে পড়লে পুড়ে যায়, ব্যথা করে। সেজন্য এগুলোর সংরক্ষণে সতর্কতা অবলম্বন করতে হবে।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকের উপাদানসমূহের নিরাপদ সংরক্ষণ কৌশল বর্ণনা কর ।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর