(II) ও (III) নং প্রতীকে নির্দেশিত রাসায়নিক দ্রব্যগুলোর ব্যবহার পরবর্তী নিরাপদ পরিত্যাগকরণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে – যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (II) ও (III) নং প্রতীকে নির্দেশিত রাসায়নিক দ্রব্যগুলোর ব্যবহার পরবর্তী নিরাপদ পরিত্যাগকরণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। গৃহীত পদক্ষেপ যুক্তিসহ নিচে বর্ণনা করা হলো- উদ্দীপকের (II) নং চিত্রে নির্দেশিত প্রতীকটি দাহ্য তরল নির্দেশ করে। দাহ্য তরলগুলো আগুনের সংস্পর্শেই জ্বলে উঠে। তাই আগুন থেকে দূরে সংরক্ষণ করা হয়। এসব দাহ্য পদার্থের মধ্যে রয়েছে, অ্যালকোহল, অ্যারোসল, LPG, LiAlH4, পেট্রোলিয়াম, বেনজিন, টলুইন ইত্যাদি। দাহ্য তরলগুলো ব্যবহার শেষে উৎপন্ন বর্জ্য ড্রেনে না ফেলে বা লঘুকরণ না করে সরাসরি পুড়িয়ে ফেলাই উত্তম। অব্যবহৃত LiAlH4 এর কার্যকারিতা হ্রাসকরণে Na2SO4 বা MgSO4 ব্যবহার করা হয়। তারপর নিরাপদ স্থানে পরিত্যাগ করা হয়। উদ্দীপকের (III) নং চিত্রে নির্দেশিত প্রতীকটি উত্তেজক পদার্থ নির্দেশ করে। এ রাসায়নিক দ্রব্যগুলো পরিবেশের জন্য বিপজ্জনক। এসব উত্তেজক পদার্থসমূহ হচ্ছে লঘু এসিড ও ক্ষার দ্রবণ, বিরঞ্জক পদার্থ, সোপ পাউডারর, সিমেন্ট গুঁড়া। এ উত্তেজক পদার্থ ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। এসব পদার্থ ব্যবহারের পর যেখানে সেখানে 'ফেলে রাখলে তা মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে। তাই ব্যবহারের পর এ উত্তেজক পদার্থসমূহকে নিরাপদ জায়গায় পরিত্যাগ করতে হবে।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
(II) ও (III) নং প্রতীকে নির্দেশিত রাসায়নিক দ্রব্যগুলোর ব্যবহার পরবর…
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর