উদ্দীপকের C পাত্রে রাখা বস্তুটির নাম হলো আম।
আম সংরক্ষণ প্রণালি নিচে বর্ণনা করা হলো :
প্রথমে পরিপক্ক, আঘাতবিহীন পৃষ্ট আমকে নির্বাচন করা হয়। এটি বেশি পাকা বা বেশি কাঁচা হওয়া চলবে না। নির্বাচিত আমকে ভালোভাবে পানি দ্বারা ধৌত করে বোটা ও খোসা অপসারণ করা হয়। স্লাইডার দিয়ে আমের নরম রসালো খাদ্য উপযোগী অংশকে টুকরা করে কাচ পাত্রে সংরক্ষণ করা হয়। টুকরা করার সময় অবশ্যই কাঙ্ক্ষিত আকারে পরিণত করা হয় এবং আটি ফেলে দেওয়া হয়। যে কৌটায় আম সংরক্ষণ করতে হবে তাকে বিশুদ্ধ গরম পানি দ্বারা ভালোমতো পরিষ্কার করে প্রয়োজনে স্টেরিলাইজেশন করা হয়। ফলে কৌটা জীবাণুমুক্ত হয়। কৌটার মধ্যে সুষমভাবে আমের টুকরাগুলোকে ভর্তি করার পর এটিতে 40% চিনির দ্রবণ ও 0.2% সাইট্রিক এসিড দ্রবণ এমনভাবে যোগ করা হয় যেন আমের টুকরাগুলো সম্পূর্ণভাবে ডুবে থাকে। এক্ষেত্রে চিনি ও সাইট্রিক এসিড প্রিজারভেটিভস্ হিসেবে কাজ করে। কৃত্রিমভাবে উৎপাদিত সাইট্রিক এসিড এজমা সৃষ্টি করে থাকে। অতঃপর কৌটাকে ফুটন্ত পানিতে একজসটিং করে কৌটার মুখে সিল করে দেওয়া হয়। এ অবস্থায় কৌটাকে ২০-৩০ মিনিট ধরে ফুটন্ত পানিতে স্টেরিলাইজেশন করা হয়। সর্বশেষে কৌটাকে ঠাণ্ডা করে লেবেল লাগিয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখপূর্বক শুষ্ক, ঠাণ্ডা ও সূর্যের আলোবিহীন স্থানে সংরক্ষণ করা হয়।