H3PO4 ও HNO3 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী ও কেন?
উত্তর: HNO3 অপেক্ষাকৃত শক্তিশালী এসিড। অক্সো এসিডের মধ্যে অক্সিজেন পরমাণুযুক্ত এসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি ঐ এসিডের তীব্রতা তত বেশি । অক্সো এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হলে তখন তার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে ও চার্জ ঘনত্বের ক্রম বৃদ্ধি পাবে। HNO3 ও H3PO4 উভয় এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার সমান(+5)। তবে দ্বিতীয় পর্যায় ভুক্ত N পরমাণুর আকার তৃতীয় পর্যায়ভুক্ত P পরমাণুর তুলনায় আকারে ছোট বলে P পরমাণুর তুলনায় N পরমাণুর চার্জ ঘনত্ব বেশি। এজন্য HNO3 > H3PO4।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
H3PO4 ও HNO3 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী ও কেন?
উদ্দীপক
(i) নং যৌগটির 300g সম্পৃক্ত দ্রবণকে 65°C হতে 15°C তাপমাত্রায় শীতল করা হলো। 15°C ও 65°C তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা যথাক্রমে 20 ও 50।Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর