স্বাস্থ্য ও পরিবেশের উপর উদ্দীপকের HCl, NH3, NaOH উপাদান তিনটির ক্ষতিকর প্রভাব নিচে আলোচনা করা হলো-
হাইড্রোক্লোরিক এসিড (HCI) :
i. স্বাস্থ্যের প্রতি-প্রতিক্রিয়া : এটি গ্যাস হিসেবে মারাত্মক বিষাক্ত এবং এসিড হিসেবে ক্ষয়কারী। মুখ, গলা, শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে। HCl হিসেবে বেশি গ্রহণ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
ii. পরিবেশের উপর প্রতিক্রিয়া : পানিতে মিশে পানির pH মান মারাত্মকভাবে হ্রাস করে ।
অ্যামোনিয়া (NH3) :
i.স্বাস্থ্যের প্রতি-প্রতিক্রিয়া : তীব্র ঝাঁঝালো গন্ধ যুক্ত গ্যাস শ্বাসের সাথে প্রবেশ করে। মারাত্মক শ্বাস কষ্ট, গলা ও শ্বাসনালীতে ক্ষতের সৃষ্টি করে। চোখ জ্বালা পোড়া করে এবং মুহূর্তের মধ্যে চোখ রক্ত বর্ণ ধারণ করে ।
ii. পরিবেশের উপর প্রতিক্রিয়া : পানিতে দ্রবীভূত হয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাছসহ অন্যান্য জলজ প্রাণীদের মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটে। অ্যামোনিয়া দ্রবীভূত পানি পান করলে পশুরও মৃত্যু ঘটে। NH3 গ্যাস হিসেবে বায়ুতে মিশে গেলে গাছপালা ঝলসে যায়, পাখি মরে যায়, মানুষ শ্বাস কষ্টে ভোগে এমনকী মৃত্যুও হতে পারে ।
কস্টিক সোডা (NaOH) :
i.স্বাস্থ্যের প্রতি-প্রতিক্রিয়া : এটি একটি ক্ষয়কারী রাসায়নিক উপাদান। মাত্র 10% (W/V) কস্টিক সোডার জলীয় দ্রবণ 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। কোনোভাবে মুখে প্রবেশ করলে গলা, শ্বাসনালী, পাকস্থলীর মারাত্মক সংক্রমন ঘটে।
ii. পরিবেশের উপর প্রতিক্রিয়া : পানিতে মিশে পানির দূষণ ঘটায় । বায়ুতে বিয়োজিত হয়ে Na2O উৎপন্ন করে যা মারাত্মক ক্ষতিকারক গ্যাস। এ গ্যাস পরিবেশের বিপর্যয় ঘটায় ।