উদ্দীপকের প্রথম কলেজের ছাত্রদের ব্যবহৃত অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ১ম কলেজের ছাত্রদের ব্যবহৃত অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি হলো সেমি-মাইক্রো পদ্ধতি। কেননা এই পদ্ধতিতে নমুনা পদার্থের ভর 0.05g - 1g ব্যবহার করা হয় ও দ্রবণের পরিমান 2-4 mL হয়ে থাকে। রিয়েজেন্ট বোতল ব্যবহার করা হয় 50ml বা 60mL। অপরদিকে, ১ম কলেজের শিক্ষার্থীদের ব্যবহৃত নমুনার ভর 0.01g টেস্টটিউবের আয়তন 5ml ও রিয়েজেন্ট বোতলের আয়তন 40ml নিম্নে সেমি-মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি বর্ণনা করা হলো- ১. ব্যবহৃত যন্ত্রপাতির বিবরণ: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সেমিমাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি Apparatus Used in Semimicro Method সেমিমাইক্রো পদ্ধতিতে নিম্নোক্ত যন্ত্রপাতি ও কৌশলসমূহ ব্যবহৃত হয়: (১) সেমিমাইক্রো টেস্টটিউব, (Semi Micro test tube): সেমিমাইক্রো বিশ্লেষণের জন্য 4 mL আয়তনের (75mm x 10mm) বা 8 mL আয়তনের (100mm x 12 mL) পাইরেক্স টেস্টটিউব ব্যবহার করা হয়। [চিত্র-(ক)] (২) সেন্ট্রিফিউজ টিউৰ (Centrifuge tube): কোনো অধঃক্ষেপকে এর শেষ দ্রবণ হতে Centrifugation দ্বারা আলাদাকরণের জন্য 3 সিসি আয়তনের (76 mm x 11 mm) ক্রমশ সরু তলাবিশিষ্ট (Tapered bottom) টেস্টটিউব ব্যবহার করা সুবিধাজনক । [চিত্র-(খ)] (৩) সেন্ট্রিফিউজ যন্ত্র (Centrifuge Machine) : সেমিমাইক্রো পদ্ধতিতে হস্ত এবং বিদ্যুৎ চালিত দুই ধরনের সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহৃত হয়। কেন্দ্রাতিগ বল (Centrifugal force) প্রয়োগ করে এটি দ্বারা অধঃক্ষেপকে তার শেষ দ্রবণ হতে আলাদা করা যায়। পরীক্ষণীয় বস্তুসহ টেস্টটিউব একদিকের বাকেটে (bucket) এবং একই আয়তনের আর একটি টেস্টটিউবে পরীক্ষণীয় বস্তুর সমওজনের পানি নিয়ে একে অপর দিকের Bucket-এ রেখে সেন্ট্রিফিউজ যন্ত্রকে হ্যান্ডেলের সাহায্যে ঘুরাতে হয়। কিছুক্ষণ ঘুরানোর পর সম্পূর্ণ অধঃক্ষেপই টেস্টটিউবের তলায় জমা হয় । ফিল্টার কাগজের সাহায্যে ছাঁকন প্রণালির পরিবর্তে সেন্ট্রিফিউজ দ্বারা একইভাবে অধঃক্ষেপকে এর শেষ দ্রবণ হতে অতি সহজে এবং খুব অল্প সময়ে আলাদা করা যায় সেন্ট্রিফিউজ টেস্টটিউব 3 mL ধারণ ক্ষমতার হয়। (৪) ড্রপিং টিউব (Dropping tube) : 5mm ব্যাসের 20 cm দীর্ঘ একটি কাচ নলের নিচের অংশকে তাপ প্রয়োগে নরম করে টেনে সরু করা হয় এবং ঠাণ্ডা হলে সরু অংশের সুবিধামতো স্থানে কেটে তাকে ড্রপিং টিউব নল হিসেবে ব্যাবহৃত হয়। এছাড়াও বিকারক ড্রপার, বিকারক বোতল, স্পাচুলা, ক্যাপিলারি ড্রপার, থায়ো এসিটামাইড (হাইড্রোজেন সালফাইড এর পরিবর্তে বিকল্পরূপে) ব্যাবহৃত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকের প্রথম কলেজের ছাত্রদের ব্যবহৃত অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি ব…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর