B ও C চিহ্নের সাথে সম্পর্কিত রাসায়নিক দ্রব্যাদির ব্যবহারকালে স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে করণীয় উপায় সম্পর্কে বিশ্লেষণ কর ।
উত্তর: B ও C চিহ্নের সাথে সম্পর্কিত রাসায়নিক দ্রব্যাদি হল জারক পদার্থ ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। জারক পদার্থ ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতাসমূহ অবলম্বন করা উচিত: i. সর্বদা শিক্ষকের নির্দেশাবলী মনোযোগ সহকারে শোনা উচিত এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়াবলি খাতায় লেখা উচিত এবং সাবধানতার সাথে সেগুলো অনুসরণ করা উচিত ii. গাঢ় এসিড ও ক্ষার টেবিলে বা মেঝেতে ফেলা অনুচিত। প্রয়োজনে পানির সিংকে ফেলে পানির ট্যাপ খুলে তাকে ধুয়ে ফেলতে হবে। iii. না জেনে কোন রাসায়নিক দ্রব্য স্পর্শ করা অনুচিত কারণ কিছু রাসায়নিক দ্রব্য খুবই বিপদজনক হতে পারে । iv. কোন রাসায়নিক দ্রব্য মুখে নেওয়া বা ঘ্রান নিতে নাকের কাছে নেওয়া অনুচিত কারণ সেগুলো খুবই বিষাক্ত হতে পারে। v. বিকারকের বোতল কখনও খোলা রাখা অনুচিত এবং না জেনে বিকারকের বোতলে কোন কিছু ফেলা অনুচিত। vi. সর্বদা পানিতে গাঢ় H2SO4 যোগ করতে হয়। কখনো গাড় H2SO4 এর মধ্যে পানি যোগ করা যাবে না কারণ গাঢ় H2SO4 এর মধ্যে পানি পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর তাপ সৃষ্টি হয়ে H2SO4 ছিটকে পায়ে পড়তে পারে। vii. গাঢ় এসিড টেস্টটিউবে নেওয়ার সময় বাম হাতে হোল্ডার দিয়ে টেস্টটিউব ধরে ডান হাতে লম্বা কাঁচ নলে করে এসিড নিয়ে টেস্টটিউবের মধ্যে ফেলতে হবে। vill. তীব্র এসিড বা তীব্র ক্ষার পিপেট দিয়ে নিতে গিয়ে মুখের ভিতরে যেন ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ix. পরীক্ষার কাজ শেষে সব যন্ত্রপাতি ধুয়ে ডেস্কে ও স্ট্যান্ডে উপুড় করে রাখা উচিত। x. সর্বদা কম ঘনমাত্রার দ্রবণ নিয়ে কাজ করা ভাল।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
B ও C চিহ্নের সাথে সম্পর্কিত রাসায়নিক দ্রব্যাদির ব্যবহারকালে স্বাস…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর