পাত্র -১ ও পাত্র-২ এর বিকারকদ্বয়ের মধ্যে কোনটি pH পরিবর্তনে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পাত্রদ্বয়ের মধ্যে পাত্র-১ এ রাখা আছে Na2CO3 এবং পাত্র-২ এ রাখা আছে KMnO4। কৃষি উৎপাদনে মাটির pH নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। মাটির pH একটি সুনির্দিষ্ট সীমার মধ্যে হলেই গাছপালা মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে, নতুবা নয়। pH এর মান 3 এর চেয়ে কম হলে অর্থাৎ মাটি অধিক অম্লীয় হলে গাছপালা মরে যায়। যেমন- এসিড বৃষ্টির ফলে pH এর মান হ্রাস পাওয়ায় অনেক স্থানে গাছপালা মরে গিয়ে মরু প্রক্রিয়া সৃষ্টি হয়। Na2CO3, লবণটি ক্ষারীয় প্রকৃতির লবণ। তীব্র ক্ষার NaOH ও দুর্বল কার্বনিক এসিডের বিক্রিয়ায় Na2CO3 তৈরি হয়। 2NaOH + H2CO3 ⟶ Na2CO3 + 2H2O ফলে Na2CO3 মাটিতে ব্যবহার করলে মাটির pH বৃদ্ধি পায়। মাটির অণুজীব বৃদ্ধির সহায়ক pH হলো 6.6 - 7.3। বিভিন্ন অণুজীব মাটির উর্বরতা বৃদ্ধির উপাদান N, S, P মৌল যোগান দেয়। সুতরাং, কৃষি জমিতে মাটির pH এর পরিসর কৃষি কাজের অবস্থাভেদে বিভিন্ন অঞ্চলে 3 ~ 4.5 এর মধ্যে রাখা হয়। তাই অম্লধর্মী মাটির pH বাড়াতে Na2CO3 ভূমিকা রাখতে পারে। অপরদিকে KMnO4একটি জারক পদার্থ বলে মাটির pH পরিবর্তনে KMnO4 এর কোনো ভূমিকা নেই।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
পাত্র -১ ও পাত্র-২ এর বিকারকদ্বয়ের মধ্যে কোনটি pH পরিবর্তনে ভূমিকা …
উদ্দীপক
[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৯]Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর