উদ্দীপকের মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে কি? তোমার উত্তরের যৌক্তিকতা বুঝিয়ে দাও।
উত্তর: উদ্দীপকের মডেলটি হলো বোর মডেল, বোর মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বোর মডেল অনুযায়ী পরমাণুর মধ্যে যেকোনো কক্ষপথে ঘূর্ণায়মান থাকা অবস্থায় কোনো ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে না। তবে যদি শক্তি শোষণ করেই ফেলে তাহলে উপরের শক্তি স্তরে ইলেকট্রনটি চলে যাবে। আর শক্তি বিকিরণ করে ফেললে নিম্নের কক্ষপথে চলে আসবে। এভাবে উপরের কক্ষপথ থেকে নিম্নের কক্ষপথে চলে আসলে বিকিরিত শক্তি দেখা যাবে। মূলত উপরের কোনো কক্ষপথ থেকে শুধুমাত্র দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আসলেই বিকিরিত রশ্মি দেখা যায়, এখন ইলেকট্রন বিভিন্ন কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে বিকিরিত রশ্মির শক্তির পরিমাণও ভিন্ন হবে। ভিন্ন শক্তির বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ও বিভিন্ন হবে। ফলে বিভিন্ন বর্ণের সমাহার দেখা যাবে। আর বিভিন্ন বর্ণের আলোর সমাহারই হলো বর্ণালি।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকের মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে কি? তোমার উত্তর…
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর