সম্মুখী ঝোঁক ব্যবস্থায় প্রবাহ কেন বৃদ্ধি পায়?
উত্তর: সম্মুখী ঝোঁক ব্যবস্থায় জংশন ডায়োডের ভেতরে হোল ও ইলেকট্রন উভয়ের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় বলে প্রবাহ বৃদ্ধি পায় ৷p-n জংশনে ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত p টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত n-type বস্তুর সাথে সংযুক্ত হয়, তাহলে তাকে সম্মুখী ঝোঁক বলে। এক্ষেত্রে কোষের ধনাত্মক প্রান্ত ইলেকট্রনকে p টাইপ বস্তুর দিকে এবং ঋণাত্মক প্রান্ত হোলগুলোকে n টাইপ বস্তুর দিকে টানবে। বিভব প্রাচীরের বিস্তার হ্রাস পাবে এবং এর ফলে n টাইপ বস্তু থেকে ইলেকট্রন জংশন পার হয়ে p টাইপ বস্তুতে যাবে এবং হোল জংশন পার হয়ে n টাইপ বস্তুতে প্রবেশ করবে। এ রকম মনে হবে যে, n-type বস্তু থেকে ইলেকট্রন জংশন পার হয়ে p টাইপ বস্তুতে গিয়ে হোলগুলো পূর্ণ করবে। এর ফলে p-n জংশন ও বহিঃস্থ বর্তনীতে তড়িৎপ্রবাহ চলবে। এই প্রাবহকে সম্মুখী প্রবাহ বলে। ইলেকট্রন ও হোল উভয়ের জন্য এই তড়িৎ প্রবাহ বেশি হয়। প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ আরও বৃদ্ধি পায় ।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
সম্মুখী ঝোঁক ব্যবস্থায় প্রবাহ কেন বৃদ্ধি পায়?
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর