ব্লাকহোলকে দেখা যায় না কেন?- ব্যাখ্যা কর।
উত্তর: ব্লাক হোলের আয়তন প্রায় শূন্য কিন্তু ভর খুব বেশি হওয়ায় এর মহাকর্ষ বল খুব বেশি হয়। এ প্রচন্ড মহাকর্ষের কারণে এর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ আলোর বেগ অপেক্ষাও বেশি। তাই এরূপ বস্তু থেকে আলোও বের হয়ে আসতে পারে না। তাই ব্লাক হোল দেখা যায় না।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
ব্লাকহোলকে দেখা যায় না কেন?- ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
পীঠ বিভব শূন্য বা ন্যূনতম একটি মানের কম হলে সংগ্রাহক ও নিঃসারকের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ চলে না। একটি সিলিকন ট্রানজিস্টরের ক্ষেত্রে এ ন্যূনতম মান হচ্ছে 0.7 V। একে ট্রানজিস্টরের "কাট অফ” অবস্থা বলে। এ অবস্থায় LED জ্বলে না (চিত্র-খ)। আবার পীঠ বিভবের একটি নির্দিষ্ট মান অপেক্ষা বেশি বিভব প্রয়োগ করা হলে নিঃসারক ও সংগ্রাহকের মধ্যে কোনো রোধ থাকে না বললেই চলে ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে। একে ট্রানজিস্টরের 'সম্পৃক্ত অবস্থা' বলে। সিলিকন ট্রানজিস্টরের পীঠ বিভব 1.4 V এর বেশি হলে ট্রানজিস্টর সম্পৃক্ত অবস্থা প্রাপ্ত হয়। উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, পীঠ বিভব নিম্ন (শূন্য) হলে সুইচ অফ এবং উচ্চ হলে সুইচ অন। এ অবস্থায় LED জ্বলে (চিত্র-গ)।