সাধারণ নিঃসারক বিবর্ধক বর্তনীতে ইনপুট ও আউটপুট সংকেতের মধ্যে 180° দশা পার্থক্য হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণ নিঃসারক বিবর্ধক বর্তনীর বেস-এমিটার সংযোগে ইনপুট সংকেতের ধনাত্বক অর্ধচক্র বেস কারেন্ট বৃদ্ধি করে। ফলে কালেক্টর কারেন্টও বৃদ্ধি পায়। এজন্য ট্রানজিস্টরের কালেক্টর এমিটার সংযোগে ভোল্টেজ (VCE) হ্রাস পায় কারণ কালেক্টর কারেন্ট বৃদ্ধির ফলে কালেক্টর ভোল্টেজের মান এমিটার ভোল্টেজের চেয়ে কমে যায়। বিপরীতভাবে, ইনপুট সংকেতের ঋণাত্বক অর্ধচক্রের জন্য বেস কারেন্ট কমে যায়। ফলে কালেক্টর কারেন্টও কমে যায় এবং VCE ভোল্টেজ বৃদ্ধি পায়। এজন্য সাধারণ নিঃসারক বিবর্ধক বর্তনীতে ইনপুট ও আউটপুট সংকেতের মধ্যে 180° দশা পার্থক্য হয় ।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
সাধারণ নিঃসারক বিবর্ধক বর্তনীতে ইনপুট ও আউটপুট সংকেতের মধ্যে 180° দ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর