NOR GATE কে OR GATE এর বিপরীত গেট বলা হয় কেন?
উত্তর: কোনো OR GATE এর আউটপুটের সাথে একটি NOT GATE যুক্ত করলে NOR GATE তৈরি হয়। আমরা জানি, NOT GATE ইনপুটের বিপরীত আউটপুট দেয়। তাই যখন OR GATE এর আউটপুট এর সাথে NOT GATE যুক্ত করা হবে তখন এটি OR GATE এর আউটপুটকে বিপরীত করে দিবে। এজন্য NOR GATE কে OR GATE এর বিপরীত গেট বলা হয়।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
NOR GATE কে OR GATE এর বিপরীত গেট বলা হয় কেন?
উদ্দীপক
চিত্রের বর্তনীর এবং .খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এখানে, সাধারণ পীঠ জাংশনে একটি দুর্বল অন্তর্গামী সংকেত প্রদান করা হয় এবং সংগ্রাহক বর্তনীতে সংযুক্ত থেকে বহির্গামী সংকেত গ্রহণ করা হয়। ভালো বিবর্ধন পাওয়ার জন্য বর্তনীকে সর্বদা সম্মুখী বায়াস করা হয় এবং তা করার জন্য অন্তর্গামী বর্তনীতে অন্তর্গামী সংকেতের অতিরিক্ত একটি ডি. সি. ভোল্টেজ প্রয়োগ করা হয়, যাকে বায়াস ভোল্টেজ বলে। সম্মুখী ঝোঁক দেওয়ায় অন্তর্গামী বর্তনীতে রোধ খুব কম হয়। নিঃসারণ সংগ্রাহক বর্তনীতে অর্থাৎ বহির্গামী বর্তনীতে ব্যাটারির মাধ্যমে বিমুখী ঝোঁক প্রদান করা হয়। পীঠ জাংশনের প্রযুক্ত সংকেতের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনের সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায় ফলে অধিক পরিমাণ ইলেকট্রন নিঃসারক পীঠ এর মধ্যদিয়ে সংগ্রাহকে প্রবাহিত হয় এবং সংগ্রাহক প্রবাহ বৃদ্ধি পায়। এই বেড়ে যাওয়া সংগ্রাহক প্রবাহ ভার রোধ এ অধিক বিভব পতন সৃষ্টি করে অর্থাৎ বহির্গামীতে অধিক ভোল্টেজ পাওয়া যায়। সংকেতের ধনাত্মক অর্ধচক্রের জন্য নিঃসারক পীঠ জাংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে সংগ্রাহক প্রবাহও কমে যায়। সংগ্রাহক প্রবাহ কমে গেলে বহির্গামী ভোল্টেজও হ্রাস পায় তবে তা অন্তর্গামী থেকে বেশি হয়। ফলে একটি দুর্বল সংকেত থেকে একটি বিবর্ধিত সংকেত পাওয়া যায়। এভাবে ট্রানজিস্টর দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে।