শেয়ারFacebookWhatsApp

অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার ব্যাখ্যা কর।

উত্তর: গ্যালভানোমিটার খুব ছোট পরিমাণের তড়িৎ প্রবাহের অস্তিত্ব ওতড়িৎ প্রবাহের দিক নির্ণয়ে ব্যবহৃত হয়। অ্যামিটার তড়িৎ প্রবাহের মান পরিমাপের জন্য ব্যবহৃত হয়। গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটি রোধ যোগ করে অ্যামিটার তৈরী করা যায়। তাই বলা যায়-অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার।

HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল

অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ অর্ধ-পরিবাহীর সাথে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে।

উত্তর

গ্যালভানোমিটার খুব ছোট পরিমাণের তড়িৎ প্রবাহের অস্তিত্ব ওতড়িৎ প্রবাহের দিক নির্ণয়ে ব্যবহৃত হয়। অ্যামিটার তড়িৎ প্রবাহের মান পরিমাপের জন্য ব্যবহৃত হয়। গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটি রোধ যোগ করে অ্যামিটার তৈরী করা যায়। তাই বলা যায়-অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার।

উত্তর

দেওয়া আছে, ভূমি প্রবাহ, IB = 0.05mA অ্যামিটরে প্রবাহ, IE= 0.95mA সংগ্রাহক প্রবাহ, Ic = ? প্রবাহ লাভ, B = ? আমরা জানি, IC=IEIB=(0.950.05)mA=0.90 mA\begin{aligned} & I C=I_E-I_B \\ & =(0.95-0.05) \mathrm{mA} \\ & =0.90 \mathrm{~mA}\end{aligned} এবং, B=ICIB=0.90 mA0.05 mA=18Ans.\begin{aligned} \mathrm{B}=\frac{\mathrm{I}_{\mathrm{C}}}{\mathrm{I}_{\mathrm{B}}}= & \frac{0.90 \mathrm{~mA}}{0.05 \mathrm{~mA}} \\ & =18 \mathrm{Ans} .\end{aligned}

উত্তর

উদ্দীপকের ডিভাইসটি একটি n-p-n ট্রানজিস্টর। এটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে। কমন এমিটার সংযোগে ডিভাইসটি ব্যবহার করে এটি ব্যাখ্যা করা হলো- question image চিত্রে কমন এমিটার বিবর্ধকের বর্তনী সংযোগ দেখানো হয়েছে। ট্রানজিস্টর যখন বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়, তখন এর বেস- এমিটার জাংশনকে সম্মুখী ঝোঁক এবং বেস-কালেক্টর জাংশনকে বিমুখী ঝোঁক প্রদান করা হয়। এর জন্য বায়াসিং ভোল্টেজ VBB ও Vcc কে সংযুক্ত করা হয়। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের ধনাত্মক অর্ধচক্রে বেস ভোল্টেজ এবং বেস কারেন্টের মান বৃদ্ধি পায়। চিত্র হতে দেখা যায়, iB এর মান বৃদ্ধি পেলে বেস হতে ইলেকট্রনের প্রবাহ (তড়িৎ প্রবাহের বিপরীত দিকে) বেরিয়ে আসে। ফলে বেসে ইলেকট্রনের ঘাটতি বেড়ে যায়। যেহেতু, বেস-এমিটার জাংশন সম্মুখী ঝোঁক প্রাপ্ত অর্থাৎ এমিটারের বিভব বেসের বিভব হতে কম এবং একই সঙ্গে এমিটারে ইলেকট্রনের আধিক্য বেশি, তাই বেসের ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য এমিটার হতে প্রচুর সংখ্যক ইলেকট্রন বেসের দিকে আসে। এর ফলে এমিটারে ইলেকট্রনের প্রবাহ এবং তড়িৎ প্রবাহ iE বেড়ে যায়। এমিটার হতে আসা এই বিপুল সংখ্যক ইলেকট্রনের সামান্য কিছু সংখ্যক বেসের ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য যথেষ্ট হয়। বাকি ইলেকট্রনগুলো বেস হতে কালেক্টরের দিকে প্রবাহিত হয় (যেহেতু বেস কালেক্টর জাংশন বিমুখী ঝোঁক প্রাপ্ত, তাই ইলেকট্রনগুলো অপেক্ষাকৃত বেশি বিভবযুক্ত কালেক্টর এর দিকে অগ্রসর হয়)। এর ফলে কালেক্টরের তড়িৎপ্রবাহের মানও বেড়ে যায়। ফলে রোধের উভয় পাশে বিভব পার্থক্যও বেড়ে যায় অর্থাৎ আউটপুট ভোল্টেজ বিবর্ধিত হয়।
HSCPhysics 2nd PaperChapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্সরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অ্যামপ্লিফায়ার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

  • ডায়োড
  • ট্রানজিস্টর
  • LED
  • সব কয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.Extrinsic Semiconductor কোনটি?

  • Si
  • Si + As
  • As
  • কোনোটিই নয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনো একটি ট্রান্জিস্টরের নিঃসারক ও পীঠ প্রবাহ যথাক্রমে 5×104 A5 \times 10^{-4} \mathrm{~A}1×104 A1 \times 10^{-4} \mathrm{~A} । এর বিবর্ধন গুণক কত?

  • 1
  • 10
  • 0.1
  • কোনোটিই নয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাইনারী বিয়োগের ক্ষেত্রে (11001 - 1010)=?

কুমিল্লা বোর্ড

  • 9991
  • 1111
  • 1100
  • 111

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সেমিকন্ডাকটরে যে আধান বাহক থাকে তার প্রকৃতি নির্ণয় করে যে পরীক্ষা দ্বারা-

  • ওয়েরস্টেডের পরীক্ষা
  • হল প্রভাব পরীক্ষা
  • আলফা কণা পরীক্ষা
  • ফ্যারাডের পরীক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি ট্রানজিস্টরে নিঃসারক, ভূমি ও সংগ্রাহকে ডোপিং এর মাত্রা যথাক্রমে De, Db, ও Dc হলে সম্পর্কটি হবে-

চট্রগ্রাম বোর্ড

  • De = Db = Dc
  • De< Db = Dc
  • De > Db > Dc
  • De > Dc > Db

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাইনারী বিয়োগের ক্ষেত্রে 11001-1010=?

কুমিল্লা বোর্ড

  • 9991
  • 1111
  • 1100
  • 111

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.একটি ট্রানজিস্টরে α=0.96,IC=10 mA\alpha=0.96, I_{C}=10 \mathrm{~mA} হলে IBI_{B} কত হবে?

  • 0.146 mA
  • 0.416 mA
  • 4.89 mA
  • 0.489 mA

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোন ডিভাইস একমুখীকারক হিসেবে ব্যবহার করা হয়?

  • ট্রানজিস্টর
  • ডায়োড
  • আইসি
  • ক্যাপাসিটর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সাধারণ জাংশন ডায়োড কী হিসেবে ব্যবহৃত হয়?

  • সুইচ
  • বিবর্ধক
  • অসিলেটর
  • রেক্টিফায়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.(7B.F6)16 এর বাইনারি মান-

বরিশাল বোর্ড

  • (1111011.1111011)2
  • (11011.1111011)2
  • (11101011.11100110)2
  • (11010111.11100011)2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.(99)16 এর পরের সংখ্যটি কত?

  • (9A)16
  • (A9)16
  • (AA)16
  • (FF)16

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।