তাপমাত্রা বৃদ্ধি পেলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহীতা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তাপ শক্তির কারণে কিছু সংখ্যক সমযোজী বন্ধন ভেঙে যায় এবং কিছু ইলেকট্রন মুক্ত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে কিছু সংখ্যক যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করার মতো যথেষ্ট শক্তি অর্জন করে এবং মুক্ত ইলেকট্রনে পরিনত হয়। তাই তাপমাত্রা বৃদ্ধির ফলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহীতা বৃদ্ধি পায়।
HSC Physics 2nd Paper Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 10: অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স · সৃজনশীল
তাপমাত্রা বৃদ্ধি পেলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহীতা বৃদ্ধি পা…
উদ্দীপক

সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
AC প্রবাহকে শোধন করে DC প্রবাহ পাওয়ার জন্য রেকটিফায়ার ব্যবহার করা হয়। তরঙ্গের ধনাত্মক অর্ধচক্রের সময় D₁ ডায়োডের মধ্য দিয়ে তরঙ্গের ঋনাত্মক অর্ধচক্রের সময় D₂ ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ পাওয়া যায়। DC তরঙ্গকে মসৃণ করার জন্য বর্তনীতে C ধারক ব্যবহার করা হয়। তরঙ্গের ধনাত্মক চক্রের সময় ধারকটি চার্জ গ্রহন করে চার্জিত হয় এবং ঋনাত্মক চক্রের সময় চার্জ হারায়। ডিসি ভোল্টমিটার এর সাহায্যে DC ভোল্টেজ পরিমাপ করা হয় এবং DC অ্যামিটার এর সাহায্য ডিসি প্রবাহমাত্রা পরিমাপ করা হয়।