যদি একটি চির পানিতে ডোবানো হয় তবে ব্যতিচার ঝালরের কি পরিবর্তন ঘটবে? ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, পর্দার যে বিন্দুতে চিরদ্বয় থেকে নির্গত আলোর পথ পার্থক্য শূন্য হয় সে বিন্দুতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। স্বাভাবিক অবস্থায় চিরদ্বয়ের মধ্যবিন্দু বরাবর পর্দার উপর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা গঠিত হয়। তবে একটি চির পানিতে ডুবালে চিরদ্বয়ের মধ্যবিন্দু বরাবর পর্দার উপর আলোর পথ পার্থক্য শূন্য না হয়ে যে চিরটি পানিতে ডুবানো সে চিরের পাশে কোনো বিন্দুতে শূন্য হবে। ফলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সে বিন্দুতে গঠিত হবে। ফলে পানিতে ডুবানো চিরের দিকে সমগ্র ব্যতিচার ঝালরের সরণ ঘটবে। অতএব, একটি চির পানিতে ডুবালে সমগ্র ব্যতিচার, ঝালর পানিতে ডুবানো চিরের দিকে সরে আসবে।
HSC Physics 2nd Paper Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান · সৃজনশীল
যদি একটি চির পানিতে ডোবানো হয় তবে ব্যতিচার ঝালরের কি পরিবর্তন ঘটবে?…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর