আলোর ব্যতিচার ও অপবর্তন একই কি? ব্যাখ্যা কর।
উত্তর: সরলপথে যাওয়ার পরিবর্তে আলোর তরঙ্গ বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে অনুপ্রবেশের ফলে উজ্জ্বল ও অন্ধকার ডোরা সৃষ্টির ঘটনাকে আলোর অপবর্তন বলে। আলোর তরঙ্গের উপরিপাতনের ফলে সাদৃশ্য ও পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকারের সৃষ্টি হওয়াকে আলোর ব্যতিচার বলে। অর্থাৎ ব্যতিচারে সুসঙ্গত উৎস থেকে সৃষ্ট দুটি তরঙ্গের উপরিপাতনে ডোরা সৃষ্টি হয়। অপবর্তনে আলো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় দুই ধীরে বেঁকে গিয়ে দুটি তরঙ্গ সৃষ্টি হয়, যারা কিছু দূরে নির্দিষ্ট পথ পার্থক্যে উপরিপাতিত হয়ে ডোরা সৃষ্টি করে। এক্ষেত্রে, তরঙ্গ দুটি একই উৎস থেকে সৃষ্টি হয়েছে বলে তারা সুসঙ্গত তরঙ্গ। অতএব, অপবর্তনেও ব্যতিচারের ন্যায় দুটি সুসঙ্গত তরঙ্গের উপরিপাতনে ডোরা সৃষ্টি হয়। সুতরাং, অপবর্তন এক ধরনের ব্যতিচার। তাই বলা যায় আলোর ব্যতিচার ও অপবর্তন একই।
HSC Physics 2nd Paper Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান · সৃজনশীল
আলোর ব্যতিচার ও অপবর্তন একই কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর