গৌণ তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো উৎস হতে সৃষ্ট তরঙ্গ মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। কোন নির্দিষ্ট সময়ে উৎস হতে সমান দূরত্বে অবস্থিত তরঙ্গের উপরিস্থিত কণাগুলোর দশা একই হয়। একই দশা সম্পন্ন কণাগুলো নিয়ে কল্পিত তলই উক্ত তরঙ্গের তরঙ্গমুখ। তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দুর কম্পন বা আন্দোলন এক একটি উৎস হিসেবে বিবেচিত হয়। এই উৎসগুলোকে গৌণ তরঙ্গ উৎস বলে। গৌণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মূলতরঙ্গের সমান বেগে অগ্রসর হয়। এভাবে তরঙ্গমুখের উপরিস্থিত বিন্দু হতে গৌণ তরঙ্গ সৃষ্টি হয়।
HSC Physics 2nd Paper Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান · সৃজনশীল
গৌণ তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর

উত্তর
উত্তর
উত্তর