তরঙ্গ মুখ সৃষ্টিতে হাইগেনসের নীতির প্রয়োগ ব্যাখা করো।
উত্তর: হাইগেন্ন্সের নীতিটি হলো কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ঐ অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যেকোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায় তাই ঐ সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। হাইগেনসের নীতির সাহায্যে আলোর সরলরৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ ও অপবর্তন ব্যাখ্যা করা যায়। এ নীতি যেমন স্থিতিস্থাপক তরঙ্গের বেলায় খাটে তেমনি তাড়িতচৌম্বক তরঙ্গের বেলায়ও খাটে। এই নীতিটি একটি জ্যামিতিক ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত। একটি তরঙ্গ মুখের বর্তমান অবস্থা জানা থাকলে পরবর্তী যেকোনো সময় ঐ তরঙ্গ মুখের অবস্থান কোথায় হবে তা এই নীতি থেকে জানা যায়।
HSC Physics 2nd Paper Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান · সৃজনশীল
তরঙ্গ মুখ সৃষ্টিতে হাইগেনসের নীতির প্রয়োগ ব্যাখা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর