শেয়ারFacebookWhatsApp

'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর: • সমাজের অনিয়ম ভেঙে ফেলতে লেখকের যে অবস্থান তা বোঝাতে কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন। • 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন যে সমাজের প্রচলিত, পুরানো নিয়ম-কানুন ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা অতটা সহজ কাজ নয়। এক্ষেত্রে প্রতিনিয়ত সমাজরক্ষকদের অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, প্রচলিত নিয়মভঙ্গের অভিশাপ পেতে হয়। এসব জেনেও লেখক নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সব অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন এবং নিজেই রথচালকের আসনে বসে 'অভিশাপ-রথের সারথি' হয়েছেন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছে…

উদ্দীপক

সাজিদ এবং আসিফ দু'জনেই বিশ্ববিদ্যালয় পড়া সমাপ্ত করে কর্মে যোগদান করেছে। সাজিদ কিছুটা পরনির্ভরশীল। অতিরিক্ত বিনয় ও তোষামোদ করে সে অন্যের মন জুগিয়ে চলে, কিন্তু কাজ শেখার প্রতি তার কোনো আগ্রহ নেই। অপরদিকে আসিফ সব কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে করে। কাজ শেখার প্রতি তার অনেক আগ্রহ। দৃঢ়তা ও কর্মনিষ্ঠার গুণে সে স্বাবলম্বী হয়ে ওঠে। অপরদিকে পরনির্ভরশীল সাজিদের গ্রহণযোগ্যতা ক্রমশই কমতে থাকে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'কুর্নিশ' শব্দের অর্থ হলো- 'অভিবাদন'।

উত্তর

• সমাজের অনিয়ম ভেঙে ফেলতে লেখকের যে অবস্থান তা বোঝাতে কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন। • 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন যে সমাজের প্রচলিত, পুরানো নিয়ম-কানুন ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা অতটা সহজ কাজ নয়। এক্ষেত্রে প্রতিনিয়ত সমাজরক্ষকদের অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, প্রচলিত নিয়মভঙ্গের অভিশাপ পেতে হয়। এসব জেনেও লেখক নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সব অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন এবং নিজেই রথচালকের আসনে বসে 'অভিশাপ-রথের সারথি' হয়েছেন।

উত্তর

• উদ্দীপকের সাজিদের মধ্যে 'আমার পথ' প্রবন্ধের পরনির্ভরশীলতার পরিণতির দিকটি ফুটে উঠেছে। • যারা নিজের মধ্যে লুকায়িত সত্যকে উপলব্ধি করতে পারে না তারা কখনোই আত্মনির্ভরশীল হতে পারে না। ফলে নিশ্চিতভাবেই তারা হয়ে পড়ে পরনির্ভর। • উদ্দীপকের সাজিদ কর্মে যোগদান করে অতিরিক্ত বিনয় ও তোষামোদ করে অন্যের মন জুগিয়ে চলে। শেখার প্রতি তার কোনো আগ্রহই নেই। ফলে তার গ্রহণযোগ্যতা ক্রমশই কমতে থাকে। 'আমার পথ' প্রবন্ধে লেখক যারা নিজের সত্যকে উপলব্ধি না করে পরাবলম্বনের দিকে ধাবিত হয় তাদের স্বরূপ তুলে ধরেছেন। তিনি এমন লোকদের কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন, যারা নিজের সত্যকে চিনতে পারে না, স্বীকার করতে সংকোচ বোধ করে তারা জীবনে ব্যর্থ হয়। তারা পরনির্ভর হয়ে পড়ে এবং তাদের জীবনে নেমে আসে দুঃখজনক পরিণতি। যা উদ্দীপকের সাজিদের মধ্যে ফুটে উঠেছে।

উত্তর

• "উদ্দীপকের আসিফ 'আমার পথ' প্রবন্ধের লেখকের প্রতিভূ।”- মন্তব্যটি যথার্থ। • নিজেকে যে ভালোভাবে জানে এবং মানে সে কখনো বিপথে যেতে পারে না। নিজের সত্যকে বুকে ধারণ করলে মানুষ স্বনির্ভর হয়ে সফলভাবে জীবনযাপন করতে পারে। • উদ্দীপকের আসিফ বিশ্ববিদ্যালয় পড়া সমাপ্ত করে কর্মে যোগদান করার পর সব কাজ গুরুত্ব দিয়ে করে। দৃঢ়তা ও কর্মনিষ্ঠার গুণে সে স্বাবলম্বী হয়ে ওঠে। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেকে আসিফের মতো স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ই ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, সব ভণ্ডামি ও সংকোচ ঝেড়ে ফেলে নিজে কর্মনিষ্ঠার গুণে তিনি স্বাবলম্বী হয়ে উঠবেন। এক্ষেত্রে তার সত্য তাকে পথ দেখাবে। • 'আমার পথ' প্রবন্ধে লেখক এক 'আমি' সত্তার আহ্বান প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ। তিনি মনে করেন, সত্যই তার পথপ্রদর্শক। যেটি তাকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। লেখক এই সত্যের পথ ধরেই নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চেয়েছেন, যা উদ্দীপকের আসিফের মাধ্যমে ফুটে উঠেছে। ফলে উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।