• "নিজেই নিজের কর্ণধার হতে পারার মতো বড় সার্থকতা আর নেই।"- উক্তিটি যথার্থ।
• নিজেকে জানার অর্থ নিজের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে জাগ্রত করা। মানুষের চলার পথের একমাত্র বাধা হলো আত্মবিশ্বাসের অভাব। মানুষ যদি তার ভেতরের ভীতিকে একবার জয় করতে পারে তাহলে সে সকল বাধা অতিক্রম করতে পারে।
• উদ্দীপকের রমিজ নিজেকে নিজের কর্ণধার মানে। ফলে সে সত্যের পথে অবিচল, অন্যায়ের সাথে কখনো আপস করে না, শত বিপদেও ধৈর্য হারায় না। 'আমার পথ' প্রবন্ধেও লেখক নিজেকে জয় করার কথা বলেছেন। লেখকের মতে যে ব্যক্তি আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠে সে আর কাউকে কুর্নিশ করে না। সে আর কাউকে গুরু বলে মানে না।-
• 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্যকে নিজের কর্ণধার হিসেবে মেনে নিয়েছেন। এই সত্য লেখক নিজের হৃদয়ের সত্য। লেখক মনে করেন, যে নিজের সত্যকে জানতে পারে, মানতে পারে, জীবনে তাকে আর পেছনে ফিরতে হয় না। সে পৌঁছে যেতে পারে উন্নতির শিখরে। কেননা নিজের সত্য কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। যেটি উদ্দীপকের রমিজের মাধ্যমে প্রমাণিত হয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।