• উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের সাদৃশ্য মূলত মূল ভাববস্তুর দিক থেকে।
• যারা সত্যকে অন্তরে ধারণ ও উপলব্ধি করতে পারে তারাই দেশ ও জাতির মঙ্গলপ্রত্যাশী। এই প্রত্যাশা থেকেই তারা সমাজ থেকে কুসংস্কার ও ভন্ডামির মূল উৎপাটন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে চান।
• উদ্দীপকে মানুষ গড়ার কারিগর আফসার সাহেব তার শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহিত করে তোলেন। কারণ এই বই পড়ার মধ্য দিয়েই মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন। এই শিক্ষার মধ্য দিয়ে সকল প্রকার মিথ্যা, অন্যায় ও অসহিষ্ণুতাকে জয় করা যায়। তাই তিনি তার শিক্ষার্থীদের অধিক বই পড়তে উৎসাহিত করে তোলেন। বই-ই মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ও মূল্যবোধের জাগরণ ঘটাবে।
'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলামও মানুষকে সকল প্রকার মিথ্যা ও অসহিষ্ণুতাকে জয় করার জন্য আত্মনির্ভরশীল করার প্রচেষ্টা করেছেন। তিনি প্রত্যেক মানুষের মধ্যে আত্মজাগরণ সৃষ্টি করে এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে যে নির্ভীক। এই সত্যের মধ্য দিয়েই সে সকল প্রকার অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে। উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের মূল ভাবার্থ পর্যালোচনা করে তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের মূল ভাববস্তুর দিক দিয়ে সাদৃশ্যতা বিদ্যমান।