শেয়ারFacebookWhatsApp

কারা শুধু অসাধ্য সাধন করতে পারবেন বলে নজরুল মনে করেন?

উত্তর: যাদের আত্মনির্ভরতার দন্ড আছে অর্থাৎ যারা আত্মকে চেনে এবং নিজের সত্যকে বড়মনে করে তারাই শুধু অসাধ্য সাধন করতে পারবেন বলে নজরুল মনে করেন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

কারা শুধু অসাধ্য সাধন করতে পারবেন বলে নজরুল মনে করেন?

উদ্দীপক

"আত্মদীপো ভব, আত্মশরণ্যে ভব, অনন্যে শরণো ভব" নিজেকে প্রদীপ করে তোল। সেই আলোয় নিজের পথ খুঁজে নাও। হে আনন্দ! নিজেই নিজের প্রদীপ হও। নিজে নিজের শরণ লও। বাহিরের কাহারো শরণ লইও না। সত্যের শরণ গ্রহণ কর।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

যাদের আত্মনির্ভরতার দন্ড আছে অর্থাৎ যারা আত্মকে চেনে এবং নিজের সত্যকে বড়মনে করে তারাই শুধু অসাধ্য সাধন করতে পারবেন বলে নজরুল মনে করেন।

উত্তর

• নজরুলের মতে যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। • 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সহনশীলতার প্রতি গুরুত্বারোপ করেছেন। প্রাবন্ধিকের মতে, মানুষ-ধর্মই প্রকৃত ধর্ম। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কখনো হিংসার-শত্রুতার ভাব আনতে পারে না। মূলত যাদের নিজ ধর্মের সত্যের প্রতি বিশ্বাস নেই তারাই অন্যের ধর্মকে ঘৃণা করে। ফলে ধর্মে ধর্মে শত্রুতা তৈরি হয়। দেশের মঙ্গলের জন্য ধর্মীয় ভেদাভেদ মুছে দিয়ে সম্প্রীতির মাধ্যমে উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তোলা সম্ভব।

উত্তর

• উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের নিজেকে জানা এবং অন্তর-সত্যকে উপলব্ধি করার দিকটির সাদৃশ্য রয়েছে। • আত্মশক্তি অর্জনের মধ্য দিয়ে মানুষ মুক্তির পথে এগিয়ে যেতে পারে। যা ন্যায়, যা সব মানুষের জন্য কল্যাণকর তাই সত্য। এই সত্যকে হৃদয়ে ধারণ করলেই মুক্তি অনিবার্য। • উদ্দীপকে অহিংসার প্রচারক গৌতম বুদ্ধের সত্যের দর্শন বর্ণিত হয়েছে। তিনি নিজেকে প্রদীপ করে নিজের আলোয় পথ চলার উপদেশ দিয়েছেন। অন্যকে অবলম্বন না করে, নিজেকে নিজের অবলম্বন করে নিজ উপলব্ধ সত্যকে ধ্রুব মনে করতে বলেছেন। 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজ সত্যকে কর্ণধার মনে করেছেন। প্রাবন্ধিক মনে করেন, অন্যের ওপর নির্ভরশীলতা মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে। আর নিজেকে নিজের অবলম্বন করে নিজ সত্যের প্রতি বিশ্বাসের মধ্য দিয়ে মানুষ আত্মনির্ভরশীল হয়ে ওঠে। সত্য প্রকাশে নির্ভীক হয়ে মুক্তির দিকে এগিয়ে যেতে পারে। যা উদ্দীপকের জীবনভাবনা নিজেকে জানা ও অন্তরসত্যের অনুসারী হওয়ার উপদেশবাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• বর্তমান সমাজে ও রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের বাণী এবং কাজী নজরুল ইসলামের একক শক্তিতে অগ্রসর হওয়ার চেতনা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। • আত্মশক্তি অর্জন করার মধ্য দিয়ে মানুষ স্বীয় শক্তিতে বিশ্বাসী হয়ে 'উঠবে। এভাবে' প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার মাধ্যমে একটি জাতি একক শক্তিতে পরিণত হবে। দেশ ও সমাজের সংস্কারে তা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারে। • উদ্দীপকের অহিংসার প্রচারক গৌতম বুদ্ধ নিজেকে জানা ও স্বীয় সত্যের সাধনার প্রতি গুরুত্বারোপ করেছেন। অন্যের অনুসারী হওয়ার মধ্যে মুক্তি নেই। তিনি নিজেকে প্রদীপ করে নিজের আলোয় সত্যকে ধারণ করার উপদেশ দিয়েছেন। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের কর্ণধার করে নিয়েছেন। প্রাবন্ধিককে পথ দেখাবে তাঁর সত্য। এই সত্যে উজ্জীবিত হয়ে তিনি পরনির্ভরতা থেকে মুক্ত হয়েছেন। • উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধ উভয় ক্ষেত্রেই নিজ সত্যের অনুসারী হয় আত্মনির্ভরশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত হয়েছে। দেশের তরুণ শক্তি নিজ জায়গা থেকে স্বনির্ভর হয়ে উঠলে পরিণত হবে একটি আত্মনির্ভরশীল জাতিতে। অন্ধত্ব, পরনির্ভরতা ঘুচে সমাজে সংস্কার আসবে। দেশ ও জাতি মুক্তি তথা উন্নতির পথে এগিয়ে যাবে।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।