শেয়ারFacebookWhatsApp

"আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত"- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর: • 'আমি সে-দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত।'- উক্তিটিতে অন্যের মুখাপেক্ষী হয়ে আপন সত্যকে অস্বীকার করার যে দাসত্ব, প্রবন্ধকার সেই দাসত্ব হতে নিজেকে মুক্ত বলে অভিহিত করেছেন। • লেখকের মতে নিজের শক্তিতে যার বিশ্বাস নেই, আস্থা নেই, সে-ই অন্যের কাছে মাথা নত করে। নিজের ব্যক্তিসত্তাকে বিসর্জন দিয়ে সে স্বীকার করে অন্যের দাসত্ব। তিনি সেই দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আর যার নিজের ওপর বিশ্বাস আছে সে কখনো অন্যের ইচ্ছাধীন চলে না, ভন্ডামিকে প্রশ্রয় দেয় না। এই বিষয়টিই প্রশ্নোক্ত বাক্যে প্রকাশিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

"আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত"- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উদ্দীপক

তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমেয়, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠোতলে।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025

উত্তর

'আগুনের ঝান্ডা' শব্দের অর্থ অগ্নিপতাকা।

উত্তর

• 'আমি সে-দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত।'- উক্তিটিতে অন্যের মুখাপেক্ষী হয়ে আপন সত্যকে অস্বীকার করার যে দাসত্ব, প্রবন্ধকার সেই দাসত্ব হতে নিজেকে মুক্ত বলে অভিহিত করেছেন। • লেখকের মতে নিজের শক্তিতে যার বিশ্বাস নেই, আস্থা নেই, সে-ই অন্যের কাছে মাথা নত করে। নিজের ব্যক্তিসত্তাকে বিসর্জন দিয়ে সে স্বীকার করে অন্যের দাসত্ব। তিনি সেই দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আর যার নিজের ওপর বিশ্বাস আছে সে কখনো অন্যের ইচ্ছাধীন চলে না, ভন্ডামিকে প্রশ্রয় দেয় না। এই বিষয়টিই প্রশ্নোক্ত বাক্যে প্রকাশিত হয়েছে।

উত্তর

• হ্যাঁ, উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সাথে সাদৃশ্যপূর্ণ বলে আমি আমি মনে করি। • নিজেকে জানার অর্থ নিজের মধ্যে যে শক্তি আছে সে শক্তিকে জাগ্রত করা। আত্মশক্তিতে বলীয়ান মানুষ সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলে। • উদ্দীপকে তরুণদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তরুণদের শক্তি বিশাল, তারা নির্ভীক ও তেজোদ্দীপ্ত বিপুল আশা-উৎসাহ ও উদারতার ভান্ডার, তারা নির্ভীক। তরুণদের এ বৈশিষ্ট্য 'আমার পথ' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত আমি সত্তার মধ্যে বিদ্যমান। প্রবন্ধে লেখক এমন, এক 'আমি' সত্তার প্রত্যাশা করেছেন যার পথ দেখাবে সত্য। রুদ্র তেজের মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে এই 'আমি' সত্তা। সে অন্যায় সহ্য করতে পারে না, সত্য প্রকাশে নির্ভীক। মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার তো উদার কাজ হবে 'আমি' সত্তার অন্যতম উদ্দেশ্য। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে উল্লিখিত তরুণদের বৈশিষ্ট্য 'আমার পথ' প্রবন্ধের লেখকের 'আমি' সত্তার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

•'তারুণ্যশক্তিতে বলীয়ান হলেই সত্য-সুন্দরের পথে অগ্রসর হওয়া যায়।'- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্দের আলোকে উক্তিটি যথার্থ। • যে মানুষকে ন্যায়ের পথে চালিত করে এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনে সে পথই হলো সত্যের পথ। যে ব্যক্তি নিজের মধ্যে সত্য ধারণ করে তার দ্বারা অকল্যাণ হতে পারে না। • 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্যের জয়গান গেয়েছেন। জীবনে চলার পথে লেখক সত্যকে সাধুবাদ জানিয়েছে। আর যে পথ সতা ও সুন্দরের বিরোধী সেই পথ তিনি অবলম্বন করতে নারাজ। যার ভেতরে সত্যের সুমহান শস্ত্রি নেই সে সবসময় মিথ্যার দাসত্ব করে। সে নিজেও জীবনে সফল হতে পারে না আর জাতিকেও সফলভার দ্বারে নিয়ে যেতে পারে না। অন্যদিকে উদ্দীপকে তারুণ্যের নির্ভীক ও সাহসী বৈশিষ্ট্যের প্রতি আলোকপাত করা হয়। • আমার পথ' প্রবন্ধে সত্য প্রকাশে নির্ভীক ও আপসহীন মনোভাবের প্রত্যাশা করা হয়েছে, যার মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হবে। সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সাহসিকতা, নির্ভীক ও আপসহীন মনোভাব, তেজোদ্দীপ্ত প্রাণ ইত্যাদি দিকগুলো উদ্দীপকে তরুণের বৈশিষ্ট্যের মধ্যে প্রতিফলিত। এসব বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিই সমাজে সত্য প্রকাশ করতে পারে। আর সত্যই সুন্দরের পথ সুগম করে। সুতরাং সার্বিক দিক বিবেচনা করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।