"আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।"- ব্যাখ্যা কর।
উত্তর: • "আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে"- কথাটির মাধ্যমে নিজেকে যথাযথভাবে চিনে নিজের ওপর আত্মনির্ভরতা অর্জনকে বোঝানো হয়েছে। • 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যের আলোয় মানুষকে পথ চলার আহ্বান জানিয়েছেন। তিনি নিজের আমিত্বের স্বরূপ উন্মোচন করেছেন। তিনি আত্মনির্ভরশীলতার দিকটিতেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, নিজের ওপর বিশ্বাস ও আত্মনির্ভরতাই মুক্তির মূলমন্ত্র। তাই জীবনের যেকোনো ক্ষেত্রে সফলতা লাভের জন্য সর্বাগ্রে নিজেকে জানতে হবে, নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। আর তা করতে পারলে তৈরি হবে আত্মনির্ভরতা। এর ফলে যেকোনো কাজেই সফল হওয়া সম্ভব হবে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এই বিষয়টিকে বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর