• "উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের আংশিক রূপায়ণ মাত্র "-মন্তব্যটি যথার্থ।
• নিজেকে চিনলে এবং নিজের সক্ষমতাকে বুঝতে পারলে নিজের ওপর একধরনের আত্মবিশ্বাস তৈরি হয়, যা মানুষকে আত্মপ্রত্যয়ী করে তুলতে পারে। তাই আপন সত্যকে চিনে নিয়ে সেই সত্যের আলোকে পথ চলা জরুরি। আর এতে করেই আমাদের জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠবে।
• উদ্দীপকের বক্তব্যে নিজেকেই নিজের সর্বাপেক্ষা বিশ্বস্ত বন্ধু বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ মানুষের নিজেকে চেনার সামর্থ্য রয়েছে, যার বলে সে আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠতে পারে। আর সেই শক্তির বলে সে বিশ্বজয়ও করতে পারে। এ কারণে তখন অনেক বড় সমস্যাও সহজেই সমাধান হয়ে যায়। আর তাই নিজেকে চিনে নিয়ে নিজের ওপর আস্থা রাখা কর্তব্য। আলোচ্য প্রবন্ধেও প্রাবন্ধিক নিজেকে নিজের কর্ণধার মনে করার কথা বলেছেন।
• 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, যেকোনো কাজে সফল হওয়ার জন্য সর্বাগ্রে নিজেকে জানা প্রয়োজন। এতে করে নিজের এবং নিজের শক্তির ওপর একধরনের নির্ভরতা তৈরি হয়, যা মানুষকে পরাবলম্বনের দাসত্ব থেকে মুক্তি দেয়। ফলে নিজেই নিজের কান্ডারি হয়ে নিজেকে সাফল্যের পথে পরিচালিত করে। একইভাবে উদ্দীপকেও নিজেকে জানা এবং অপন সত্যকে পাথেয় করে এগিয়ে চলার কথা বলা হয়েছে। কিন্তু আলোচ্য রচনায় উল্লিখিত পরাবলম্বনের দাসত্ব থেকে মুক্তি কিংবা মিথ্যা ও মেকিকে ধ্বংস করার প্রচেষ্টার দিকটি সেখানে পরিলক্ষিত হয় না। সেদিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।