"তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে।"- প্রাবন্ধিক কী বলতে চেয়েছেন?
উত্তর: • "তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে।"- উক্তিটি দ্বারা ভুলকে আঁকড়ে ধরে থাকলে যে নেতিবাচক প্রভাব পড়ে তা বোঝানো হয়েছে। • 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের সন্ধান করেছেন। তিনি মনে করেন মিথ্যা, ভয়, ভণ্ডামি থেকে মুক্ত হলেই মানুষে মানুষে প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব। এ কারণেই তিনি সত্যের সাধনা দ্বারা দাসত্ব থেকে মুক্ত হয়ে সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। এই কাজ করতে গিয়ে ভুল হতে পারে এবং লেখক তা অকুণ্ঠচিত্তে স্বীকার করতে রাজি। কারণ ভুল করতে করতে মানুষ সঠিক সত্যের সন্ধান পায়। ভুল স্বীকারের মধ্য দিয়ে মানুষ শিখতে পারে, তার জ্ঞানভান্ডার সমৃদ্ধ হয়। তবে ভুলকে জেদের খাতিরে আঁকড়ে থাকলে সত্যের সঠিক পথের নির্দেশ পাওয়া যায় না। ফলে সত্যের অগুন নিভে যায়।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে।"- প্রাবন্ধিক কী বলতে চেয়েছেন?
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর