শেয়ারFacebookWhatsApp

কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর: • সমাজের অনিয়ম ভেঙে ফেলতে লেখকের যে অবস্থান তা বোঝাতে কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন। • 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন যে সমাজের প্রচলিত, পুরানো নিয়ম-কানুন ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা অতটা সহজ কাজ নয়। এক্ষেত্রে প্রতিনিয়ত সমাজরক্ষকদের অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, প্রচলিত নিয়মভঙ্গের অভিশাপ পেতে হয়। এসব জেনেও লেখক নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সব অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন এবং নিজেই রথচালকের আসনে বসে 'অভিশাপ-রথের সারথি' হয়েছেন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উদ্দীপক

পুরো পৃথিবীতে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ও ভালো বন্ধু সে নিজে। এ কারণে নিজেকে চিনতে হবে। এজন্য সততা ও সত্যনিষ্ঠাকে পথপ্রদর্শক করতে হবে। নিজের প্রতি আস্থা ও সম্মান যদি থাকে, তাহলে বিশ্বজয় করাও সম্ভব। আত্মশক্তি হলো এমন এক শক্তি যা মানসিক স্থিরতা ও কাজের প্রেরণা। এ শক্তির কারণে বড় বড় সমস্যাও খুব সহজে অতিক্রম করা সম্ভব। আত্মশক্তি বৃদ্ধির অন্যতম উপায় হলো নিজের ওপর ভরসা ও আস্থা রাখতে শেখা। অন্যায়ের সঙ্গে আপস না করে অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে শেখায় এ শক্তি।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

• 'কুর্নিশ' শব্দের অর্থ- অভিবাদন।

উত্তর

• সমাজের অনিয়ম ভেঙে ফেলতে লেখকের যে অবস্থান তা বোঝাতে কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন। • 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন যে সমাজের প্রচলিত, পুরানো নিয়ম-কানুন ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা অতটা সহজ কাজ নয়। এক্ষেত্রে প্রতিনিয়ত সমাজরক্ষকদের অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, প্রচলিত নিয়মভঙ্গের অভিশাপ পেতে হয়। এসব জেনেও লেখক নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সব অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন এবং নিজেই রথচালকের আসনে বসে 'অভিশাপ-রথের সারথি' হয়েছেন।

উত্তর

• উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের আত্মনির্ভরশীলতা অর্থাৎ স্বাবলম্বনের বাণী প্রকাশিত হয়েছে। • যেকোনো কাজে সফল হতে হলে নিজের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে। আর এই আত্মবিশ্বাস তৈরি হয় নিজেকে জানলে, নিজের ভেতরের সম্ভাবনা ও শক্তিকে চিনলে। আর তাই দৃঢ়প্রতিজ্ঞ ও ব্যক্তিত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সর্বাগ্রে নিজেকে জানার মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে ওঠা প্রয়োজন। • উদ্দীপকে নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে বলা হয়েছে। কেননা এর বলেই মানুষ যেকোনো কাজে সফলকাম হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের শক্তিতে অনেক বড় সমস্যাও সহজেই সমাধান হতে পারে। একইভাবে 'আমার পথ' প্রবন্ধেও প্রাবন্ধিক পরনির্ভরশীলতা পরিহার করে স্বাবলম্বী হয়ে ওঠার কথা বলেছেন। প্রাবন্ধিক মনে করেন, আত্মনির্ভরশীলতা বা স্বাবলম্বন আমাদের আত্মপ্রত্যয়ী ও সাহসী করে তুলতে পারে। আর তা আমাদের পরাধীনতা ও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিতে পারে। উদ্দীপকে নিজের প্রতি আস্থা রাখার কথা বলার মাধ্যমে মূলত আলোচ্য প্রবন্ধের এ দিকটিই প্রকাশিত হয়েছে।

উত্তর

• "উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের আংশিক রূপায়ণ মাত্র "-মন্তব্যটি যথার্থ। • নিজেকে চিনলে এবং নিজের সক্ষমতাকে বুঝতে পারলে নিজের ওপর একধরনের আত্মবিশ্বাস তৈরি হয়, যা মানুষকে আত্মপ্রত্যয়ী করে তুলতে পারে। তাই আপন সত্যকে চিনে নিয়ে সেই সত্যের আলোকে পথ চলা জরুরি। আর এতে করেই আমাদের জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। • উদ্দীপকের বক্তব্যে নিজেকেই নিজের সর্বাপেক্ষা বিশ্বস্ত বন্ধু বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ মানুষের নিজেকে চেনার সামর্থ্য রয়েছে, যার বলে সে আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠতে পারে। আর সেই শক্তির বলে সে বিশ্বজয়ও করতে পারে। এ কারণে তখন অনেক বড় সমস্যাও সহজেই সমাধান হয়ে যায়। আর তাই নিজেকে চিনে নিয়ে নিজের ওপর আস্থা রাখা কর্তব্য। আলোচ্য প্রবন্ধেও প্রাবন্ধিক নিজেকে নিজের কর্ণধার মনে করার কথা বলেছেন। • 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, যেকোনো কাজে সফল হওয়ার জন্য সর্বাগ্রে নিজেকে জানা প্রয়োজন। এতে করে নিজের এবং নিজের শক্তির ওপর একধরনের নির্ভরতা তৈরি হয়, যা মানুষকে পরাবলম্বনের দাসত্ব থেকে মুক্তি দেয়। ফলে নিজেই নিজের কান্ডারি হয়ে নিজেকে সাফল্যের পথে পরিচালিত করে। একইভাবে উদ্দীপকেও নিজেকে জানা এবং অপন সত্যকে পাথেয় করে এগিয়ে চলার কথা বলা হয়েছে। কিন্তু আলোচ্য রচনায় উল্লিখিত পরাবলম্বনের দাসত্ব থেকে মুক্তি কিংবা মিথ্যা ও মেকিকে ধ্বংস করার প্রচেষ্টার দিকটি সেখানে পরিলক্ষিত হয় না। সেদিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।