• "উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে।"- এ বিষয়ে আমি একমত।
• সত্য মানুষকে আলোর পথ দেখায়। মানুষ তখনই সত্যের সন্ধান পায় যখন সে আত্মাকে ভালোভাবে চিনতে পারে। নিজেকে জানা ও নিজের সত্যকে কর্ণধার মানা মানুষকে সৎপথে পরিচালিত করে।
• উদ্দীপকে সূর্যের উত্তাপে সকল অশুচি নির্মূলের মাধ্যমে মিথ্যাকে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে আত্মনির্ভরশীল হওয়া এবং মানব-কল্যাণে নিজেকে নিযুক্ত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এই বিষয়টি ছাড়াও আরও বিশেষ কিছু বিষয়কে ধারণ করেছেন, যা উদ্দীপকে অনুপস্থিত।
• 'আমার পথ' প্রবন্ধে লেখক আমি সত্তাকে বুকে ধারণ করে নিজেকে জেনে সত্যকে উপলব্ধি করে আত্মনির্ভরশীল হওয়ার কথা বলেছেন।
তিনি মনে করেন, আত্মনির্ভরশীলতা অর্জনের মধ্য দিয়ে মানুষ পরনির্ভরশীলতার শৃঙ্খল ভেঙে দাসত্ব থেকে মুক্ত হতে পারে। জীবনে চলার পথে মানুষের ভুল হতেই পারে। আর এই ভুল স্বীকার করে, সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে বলেছেন তিনি। নিজের সত্যকে ধারণা করে মনুষ্যত্ববোধ অর্জন করে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করার বিষয়টিও লেখক প্রবন্ধে ফুটিয়ে তুলেছেন, যা উদ্দীপকে ফুটে ওঠেনি। ফলে বলা যায়, উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের আংশিক, দিক প্রতিফলিত হয়েছে।