উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল মাটির টানে- যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। 'যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে ডাক দিল যে গানে গানে।Q. কবিতাংশে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো- i. অবারিত প্রকৃতির অসীম সৌন্দর্য ii. অস্তিত্বে শেকড়ের টান অনুভব iii. প্রকৃতির সাথে জীবনের ঘনিষ্ঠতাকা নিচের কোনটি ঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: ▶ তথ্য-ব্যাখ্যা: 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শেকড়ে ফেরার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। কবির সেই শেকড় গ্রামের মাটিতে প্রোথিত, যা প্রকৃতির অসীম মায়ায় একাকার। উদ্দীপকের কবিতাংশেও অস্তিত্বের শেকড়ের টান এবং প্রকৃতির সঙ্গে জীবনের ঘনিষ্ঠতা প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · MCQ