নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউল একটি সফল অপারেশনের পর তারাপুর গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন। পার্শ্ববর্তী গ্রামের রাজাকার ইদ্রিস তথ্যটি পাকিস্তানি হানাদার বাহিনীকে জানিয়ে দেয়। হানাদার বাহিনী এসে কমান্ডার মতিউলকে মেরে ফেলে। মতিউল প্রতিরোধের সুযোগ পর্যন্ত পাননি।. উক্ত চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণগুলো হলো-i. নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?ii. রাঘবদাস আমি; কী প্রকারে/তাঁহার বিপক্ষ কাজ করিব।iii. গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।নিচের কোনটি ঠিক?
ক. i ii
খ. i iii
গ. ii iii
ঘ. i, ii, iii
উত্তর: i, ii, iii
ব্যাখ্যা: » তথ্য-ব্যাখ্যা: উক্ত চরিত্র অর্থাৎ বিভীষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ তিনটিই। প্রথম ও শেষ চরণ দুটি মেঘনাদ বলেছে, যাতে বিভীষণের চরিত্র পরিস্ফুট হয়েছে। আর দ্বিতীয় চরণটি বিভীষণ নিজের অবস্থা ব্যাখ্যার মাধ্যমে নিজের চরিত্র প্রকাশ করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · MCQ