নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কাদিরী সাহেব একজন সাহিত্যিক। কিন্তু তাঁর সাহিত্য রচনা করার পিছনে কারণ আছে। তিনি লাভের আশায় সাহিত্য রচনা করেন। এ জন্য তিনি প্রতি বছর বইমেলায় যেভাবেই হোক একটা বই প্রকাশ করেন। কেননা বইমেলায় বই প্রকাশিত হলে কিছু নগদ অর্থ পকেটে আসবে। তাই সাহিত্যের মধ্যে যে আনন্দের জিনিসটি আছে তা তিনি নিজেও উপভোগ করেন না, পাঠকের কথা তো বাদই দিলাম। তবে বর্তমানে কাদিরী সাহেবের মতো সাহিত্যিকের কোনো অভাব নেই।Q: প্রমথ চৌধুরী কাদিরী সাহেবের মতো সাহিত্যিকদের যে অপবাদ দিয়েছেন তা হলো-
ক. তিনি গীতের অর্থও বুঝেন না, গীতার ধর্মও বুঝেন না
খ. পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগোত্র
গ. যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে জানেন, বাঁদরও গড়তে জানেন
ঘ. তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব
উত্তর: তিনি গীতের অর্থও বুঝেন না, গীতার ধর্মও বুঝেন না
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · MCQ