শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'নারীর ঘর' বলতে 'অপরিচিতা' গল্পের কোন বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে? আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকের 'নারীর ঘর' বলতে 'অপরিচিতা' গল্পে নারীর আত্মমর্যাদার সাথে জীবনযাপনের দিকটিকে আলোকপাত করা হয়েছে। • পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অনেকটা অসহায় জীবনযাপন করে। কিন্তু বর্তমান সময়ে পুরুষতান্ত্রিকতার অন্যায়ের বিরুদ্ধে অনেকাংশেই প্রতিবাদ সংঘটিত হতে দেখা যায়। • উদ্দীপকে রোকেয়া সাখাওয়াত হোসেনের' 'গৃহ' প্রবন্ধের মূল ভাববস্তু তুলে ধরতে গিয়ে বলা হয়েছে, পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির কাছে নারীর ঘর বিপন্ন। ঘর বলে প্রকৃতপক্ষে নারীর কিছু নেই। এখানে 'নারীর ঘর' বলতে মূলত বোঝানো হয়েছে সেই স্থানকে যে স্থানে একজন নারী তার আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। পুরুষের পাশাপাশি নারীরাও যেন একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে তার জন্য নারীর একটি নিজস্ব ঘর প্রয়োজন। যেখানে সে নিজের মতো করে মাথা উঁচু করে বাঁচতে পারবে। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে নারীর ঘর বলতে এরকম একটি স্থানকেই বোঝানো হয়েছে। 'অপরিচিতা' গল্পে কল্যাণীকে তার পিতা শম্ভুনাথ সেন সেই ঘরের ভিত্তি স্থাপন করে দিয়েছেন। • পুরুষ যেমন নিজের ঘরে মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে তেমনি নারীও যেন আত্মমর্যাদার সঙ্গে মাথা উঁচু করে পুরুষের পাশাপাশি নিজের অবস্থানকে চিহ্নিত করতে পারে সেটি তুলে ধরা হয়েছে উদ্দীপক এবং 'অপরিচিতা' গল্পে। তাই বলা যায়, উদ্দীপকে 'নারীর ঘর' বলতে রোকেয়া সাখাওয়াত হোসেন যে স্থানকে চিহ্নিত করেছেন 'অপরিচিতা' গল্পে পিতা শম্ভুনাথ সেন কন্যা কল্যাণীকে সেই স্থান তৈরি করে দিয়েছেন। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর এই আত্মনির্ভরশীল হয়ে ওঠায় উদ্দীপকের নারীর ঘরকে বাস্তব রূপ দান করে।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকে 'নারীর ঘর' বলতে 'অপরিচিতা' গল্পের কোন বিষয়টির প্রতি আলোকপা…

উদ্দীপক

রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর 'গৃহ' প্রবন্ধে দেখিয়েছেন পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির কাছে নারীর ঘরও বিপন্ন, ঘর বলে প্রকৃতপক্ষে কিছুই নেই। নারীর অর্থ, সম্পদ ও জীবনযাপন প্রায় সবকিছুর ওপর প্রভাব বিস্তার করছে পুরুষ। পুরুষের নিয়ন্ত্রণ ও অভিভাবকত্বের কারণে নিজস্ব গৃহের আনন্দ ও অনুভূতি থেকে নারী প্রবলভাবে বঞ্চিত।

সিলেট এমসি কলেজ · 2025

উত্তর

• অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।

উত্তর

• "আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল যেটার রং একেবারেই কালো নয়।"- কনেপক্ষের বাড়ি থেকে বিতাড়িত হয়ে আসার পর বর অনুপমের মধ্যে যে দুটি ভাবনা প্রবাহিত হয়েছে তা ফুটিয়ে তুলতে অনুপম নিজের সম্পর্কে এ মন্তব্যটি করেছেন। • 'অপরিচিতা' গল্পে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন বরপক্ষের অতিরিক্ত স্বেচ্ছাচারিতার কারণে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন এ বিয়ে ভেঙে দিয়ে বরপক্ষকে ফেরত পাঠায়। পুরুষশাসিত সমাজে পুরুষের প্রতি এই আচরণে অনুপমসহ বরপক্ষের সবাই প্রবল আক্রোশের কালো রঙে ফেটে পড়ে। কিন্তু বর অনুপমের মনের মধ্যে এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরও একটি স্রোত প্রবহমান ছিল। তা হচ্ছে সেই অপরিচিতাকে দেখার এবং তার সান্নিধ্যে যাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে তুলে ধরতে গিয়ে অনুপম প্রশ্নোক্ত মন্তবটি করেছেন।

উত্তর

• উদ্দীপকের বর্ণনা অনুসারে 'অপরিচিতা' গল্পে পুরুষশাসিত সমাজের আধিপত্য বিস্তারের যে প্রসঙ্গটি প্রস্ফুটিত হয়ে উঠেছে তা উদ্দীপকের সঙ্গে তুলনামূলক আলোচনা করা হলো। • পুরুষরা নারীকে মর্যাদা দেওয়া তো দূরের কথা মানুষ হিসেবেই গণ্য করে না অনেক সময়। তবে বর্তমান সময়ে এই পুরুষশাসিত সমাজের অন্যায়ের বিরুদ্ধে অনেক ক্ষেত্রেই প্রতিবাদ গড়ে উঠতে দেখা যায়। • উদ্দীপকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'গৃহ' প্রবন্ধের মূলভাবের মধ্য দিয়ে সমাজে পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির চিত্রটি তুলে ধরা হয়েছে। যেখানে নারীর অর্থ, সম্পদ, সম্পত্তি ও জীবনযাপনের সবকিছুর ওপর প্রভাব বিস্তার করেছে পুরুষ। পুরুষের নিয়ন্ত্রণে নারী তার নিজের জীবনের প্রকৃত আনন্দ থেকে প্রবলভাবে বঞ্চিত। 'অপরিচিতা' গল্পের ক্ষেত্রেও পুরুষশাসিত সমাজের এ প্রভাব ও প্রতিপত্তি লক্ষ করা যায়। এই প্রভাব ও প্রতিপত্তির কারণেই কল্যাণীর বাড়িতে গিয়ে বরপক্ষ যাচ্ছেতাই, স্বেচ্ছাচারিতা করে গেছে একের পর এক। কিন্তু সচেতন পিতা শম্ভুনাথ সেন বরপক্ষের এই অন্যায়কে মেনে না নিয়ে প্রতিবাদ করেছেন। সামাজিক লৌকিকতাকে অগ্রাহ্য করে তার কন্যা কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে দিয়েছেন। তাই বলা যায়, সমাজের আধিপত্য বিস্তারের দিক থেকে উদ্দীপকের বর্ণনার সঙ্গে 'অপরিচিতা' গল্পে বর্ণিত পুরুষশাসিত সমাজের স্বেচ্ছাচারিতার দিকটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

উত্তর

• উদ্দীপকের 'নারীর ঘর' বলতে 'অপরিচিতা' গল্পে নারীর আত্মমর্যাদার সাথে জীবনযাপনের দিকটিকে আলোকপাত করা হয়েছে। • পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অনেকটা অসহায় জীবনযাপন করে। কিন্তু বর্তমান সময়ে পুরুষতান্ত্রিকতার অন্যায়ের বিরুদ্ধে অনেকাংশেই প্রতিবাদ সংঘটিত হতে দেখা যায়। • উদ্দীপকে রোকেয়া সাখাওয়াত হোসেনের' 'গৃহ' প্রবন্ধের মূল ভাববস্তু তুলে ধরতে গিয়ে বলা হয়েছে, পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির কাছে নারীর ঘর বিপন্ন। ঘর বলে প্রকৃতপক্ষে নারীর কিছু নেই। এখানে 'নারীর ঘর' বলতে মূলত বোঝানো হয়েছে সেই স্থানকে যে স্থানে একজন নারী তার আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। পুরুষের পাশাপাশি নারীরাও যেন একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে তার জন্য নারীর একটি নিজস্ব ঘর প্রয়োজন। যেখানে সে নিজের মতো করে মাথা উঁচু করে বাঁচতে পারবে। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে নারীর ঘর বলতে এরকম একটি স্থানকেই বোঝানো হয়েছে। 'অপরিচিতা' গল্পে কল্যাণীকে তার পিতা শম্ভুনাথ সেন সেই ঘরের ভিত্তি স্থাপন করে দিয়েছেন। • পুরুষ যেমন নিজের ঘরে মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে তেমনি নারীও যেন আত্মমর্যাদার সঙ্গে মাথা উঁচু করে পুরুষের পাশাপাশি নিজের অবস্থানকে চিহ্নিত করতে পারে সেটি তুলে ধরা হয়েছে উদ্দীপক এবং 'অপরিচিতা' গল্পে। তাই বলা যায়, উদ্দীপকে 'নারীর ঘর' বলতে রোকেয়া সাখাওয়াত হোসেন যে স্থানকে চিহ্নিত করেছেন 'অপরিচিতা' গল্পে পিতা শম্ভুনাথ সেন কন্যা কল্যাণীকে সেই স্থান তৈরি করে দিয়েছেন। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর এই আত্মনির্ভরশীল হয়ে ওঠায় উদ্দীপকের নারীর ঘরকে বাস্তব রূপ দান করে।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।