অনুচ্ছেদে সাবরিনার সাথে 'অপরিচিতা' গল্পের কার মিল রয়েছে? কীভাবে?
উত্তর: • অনুচ্ছেদের সাবরিনার সাথে প্রতিবাদী মনোভাবের দিক দিয়ে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর মিল রয়েছে। • নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ সমাজে অহরহ দেখা যায়। অবলা বলে তাদের ওপর জোরপূর্বক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। তবে সাহসী নারীরা এক্ষেত্রে অগ্রগামী। তারা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। • অনুচ্ছেদের সাবরিনার বাবা আশিকের সঙ্গে তার বিয়ে ঠিক করে। বাবা গোপনে ঘটকের মধ্যস্থতায় বরপক্ষকে যৌতুক হিসেবে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিলে সাবরিনা তা মেনে নেয়নি, পরে সে বেঁকে বসে। 'অপরিচিতা' গল্পে কল্যাণী চরিত্রেও তার বিয়েতে যৌতুকের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ লক্ষ করা যায়। বরপক্ষ যখন তার বাবার দেওয়া গয়না সেকরা দিয়ে পরীক্ষা করায় তখন তার বাবার সেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায়। সেই ঘটনায় কল্যাণী চরিত্রকে এক সাহসী ও প্রতিবাদী চরিত্র হিসেবে পাওয়া যায়, যা অনুচ্ছেদের সাবরিনার কর্মকাণ্ডেও লক্ষণীয়।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
অনুচ্ছেদে সাবরিনার সাথে 'অপরিচিতা' গল্পের কার মিল রয়েছে? কীভাবে?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর