শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকের কিশোর ও অনন্যাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা এবং 'অপরিচিতা' গল্পে অনুপম ও কল্যাণীকে নিয়ে রচিত ঘটনাপ্রবাহে 'সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। • সমাজে জেঁকে বসা ঘৃণ্য যৌতুকপ্রথার করাল গ্রাস থেকে কন্যাদায়গ্রস্ত পিতাকে রক্ষা করতে এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন। কিন্তু কন্যার লগ্নভ্রষ্টতা, সমাজে অসম্মানের ভয়ে অনেকে প্রতিবাদ করে না। কেউ কেউ সব লৌকিকতাকে অগ্রাহ্য করে প্রতিবাদ করে বসেন। • উদ্দীপকে শহুরে জীবনে অভ্যস্ত কিশোর শিক্ষিত হলেও পরনির্ভরশীল। সে অন্যের লেন্সে সমাজকে দেখে। পরিবারের যৌতুকলোভী চেতনাকে মেনে নিয়ে অনন্যাকে বিয়ে করতে যায়। কিন্তু তাদের অতিরিক্ত লোভের কারণে বিয়ে ভেঙে যায়। 'অপরিচিতা' গল্পের মূলভাবটিই যেন প্রতিফলিত হয়েছে উদ্দীপকে। এ গল্পে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও অনুপম মায়ের কোলসংলগ্ন শিশুমাত্র। তার সবকিছুই নির্ধারণ করে তার মা ও মামা। কল্যাণীকে বিয়ে করতে গেলে তাদের একগুঁয়েমি ভাব ও অতিরিক্ত লোভের কারণে কন্যার পিতা শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দেন, যা উদ্দীপকের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। • 'অপরিচিতা' গল্পে অনুপম যেমন শিক্ষিত হয়েও ব্যক্তিত্বহীন, উদ্দীপকের কিশোরও তেমনই। উভয়ের পরিবারের যৌতুকলোভী মনোভাবের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারেনি। একই কারণে দুজনের বিয়েই ভেঙে গেছে। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন সামাজিকতা, লৌকিকতা ও কুসংস্কারকে অগ্রাহ্য করে অনুপমকে প্রত্যাখ্যান করে যে নতুন সময়ের আবির্ভাবের ইঙ্গিত দিয়েছে সেই নতুন সময়ের ঘটনা তুলে ধরেছে উদ্দীপকটি। সব দিক দিয়ে উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে অভিন্নতা প্রকাশ পেয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

শিক্ষার উদ্দেশ্য মানুষের ভেতর জাগ্রত করা। কিশোর শিক্ষিত। শহুরে জীবনে অভ্যস্ত হলেও ব্যক্তিজীবনে সে পরনির্ভরশীল। সে অন্যের লেন্সে সমাজকে দেখে। তার পরিবার পূর্বের দারিদ্র্য ভুলে গিয়ে আজ দরিদ্রতাকে তুচ্ছতাচ্ছিল্য করে। সে পরিবারের যৌতুকলোভী চেতনাকে স্বীকার করে অনন্যাকে বিয়ে করতে যায়। কিন্তু বরপক্ষের একগুঁয়েমি ভাব, অতিরিক্ত লোভের কারণে বিয়ে ভেঙে যায়। কিশোরের মতো যুবকেরা সমাজের Antehero.

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

'প্রদোষ' অর্থ হচ্ছে সন্ধ্যা।

উত্তর

• "একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক-ভাঙা পণ"-এ কথা বলতে সমাজে বিয়ের বাজারে যোগ্য পাত্রের কদর এবং পণের টাকার পরিমাণকে বোঝানো হয়েছে।. • সেকালে কন্যাদায়গ্রস্ত পিতারা মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পেতে হিমশিম খেতেন। কারণ শিক্ষিত পাত্রের অতিমাত্রায় কদর থাকায় পণের টাকার পরিমাণও বেশি ছিল। আর যোগ্য পাত্রের জন্য কনের পিতা সেই ধনুক-ভাঙা পণ দিতেও কুণ্ঠাবোধ করতেন না। কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন ছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। তিনি মেয়েকে যেন-তেন পাত্রের হাতে তুলে দিয়ে দায় সারতে চাননি। এজন্য দিন দিন মেয়ের বয়স যে বেড়েই চলছে সেদিকে তাঁর খেয়াল নেই। অবশ্য তিনি যে মূল্যবোধের অধিকারী তাতে এসব বিষয়ে তাঁর কিছু আসে যায় না। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এ বিষয়টিই বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের সংস্কারের সাদৃশ্য রয়েছে। • শহুরে জীবনে অনেক শিক্ষিতই ব্যক্তিত্বরহিত। পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। তবে বর্তমানে এই ব্যক্তিত্বহীন বরপক্ষের অন্যায় দাবি মেনে না নিয়ে সচেতন ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীরা তাদের নাকচ করে দিতে পিছপা হচ্ছে না। • উদ্দীপকে পরনির্ভরশীল শিক্ষিত যুবক কিশোর তার পরিবারের যৌতুকলোভী প্রবণতার প্রতিবাদ না করে বরং তাতে সায় দিয়েছে। তার পরিবার বর্তমানে ধনী হয়ে উঠে দরিদ্রকে তুচ্ছতাচ্ছিল্য করে। অনন্যাকে বিয়ে করতে গেলে তাদের একগুঁয়েমি ভাব এবং অতিরিক্ত লোভের কারণে বিয়ে ভেঙে যায়। অন্যায়কে মেনে না নিয়ে মানুষের সচেতন হয়ে ওঠার বিষয়টি 'অপরিচিতা' গল্পেও বিদ্যমান। বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কল্যাণী ও তার পিতা শম্ভুনাথ সেনের সচেতন হয়ে ওঠার বিষয়টি তুলে ধরা হয়েছে এ গল্পে। সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুকপ্রথার প্রতিবাদ করেছে তারা। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান পুরানো জরাজীর্ণ প্রথাকে সংস্কার করে নতুন সময়ের আশু আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণে যে সংস্কারের সূচনা হয়েছে তার প্রভাব সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। উদ্দীপকে অনন্যার পরিবার যে বিয়ে ভেঙে দেয় সেখানেই 'অপরিচিতা' গল্পের এই সংস্কারের প্রভাব বিদ্যমান।

উত্তর

• উদ্দীপকের কিশোর ও অনন্যাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা এবং 'অপরিচিতা' গল্পে অনুপম ও কল্যাণীকে নিয়ে রচিত ঘটনাপ্রবাহে 'সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। • সমাজে জেঁকে বসা ঘৃণ্য যৌতুকপ্রথার করাল গ্রাস থেকে কন্যাদায়গ্রস্ত পিতাকে রক্ষা করতে এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন। কিন্তু কন্যার লগ্নভ্রষ্টতা, সমাজে অসম্মানের ভয়ে অনেকে প্রতিবাদ করে না। কেউ কেউ সব লৌকিকতাকে অগ্রাহ্য করে প্রতিবাদ করে বসেন। • উদ্দীপকে শহুরে জীবনে অভ্যস্ত কিশোর শিক্ষিত হলেও পরনির্ভরশীল। সে অন্যের লেন্সে সমাজকে দেখে। পরিবারের যৌতুকলোভী চেতনাকে মেনে নিয়ে অনন্যাকে বিয়ে করতে যায়। কিন্তু তাদের অতিরিক্ত লোভের কারণে বিয়ে ভেঙে যায়। 'অপরিচিতা' গল্পের মূলভাবটিই যেন প্রতিফলিত হয়েছে উদ্দীপকে। এ গল্পে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও অনুপম মায়ের কোলসংলগ্ন শিশুমাত্র। তার সবকিছুই নির্ধারণ করে তার মা ও মামা। কল্যাণীকে বিয়ে করতে গেলে তাদের একগুঁয়েমি ভাব ও অতিরিক্ত লোভের কারণে কন্যার পিতা শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দেন, যা উদ্দীপকের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। • 'অপরিচিতা' গল্পে অনুপম যেমন শিক্ষিত হয়েও ব্যক্তিত্বহীন, উদ্দীপকের কিশোরও তেমনই। উভয়ের পরিবারের যৌতুকলোভী মনোভাবের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারেনি। একই কারণে দুজনের বিয়েই ভেঙে গেছে। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন সামাজিকতা, লৌকিকতা ও কুসংস্কারকে অগ্রাহ্য করে অনুপমকে প্রত্যাখ্যান করে যে নতুন সময়ের আবির্ভাবের ইঙ্গিত দিয়েছে সেই নতুন সময়ের ঘটনা তুলে ধরেছে উদ্দীপকটি। সব দিক দিয়ে উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে অভিন্নতা প্রকাশ পেয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।