উদ্দীপকের বর্ণনা অনুসারে 'অপরিচিতা' গল্পে পুরুষশাসিত সমাজের আধিপত্য বিস্তারের প্রাসঙ্গিকতার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের বর্ণনা অনুসারে 'অপরিচিতা' গল্পে পুরুষশাসিত সমাজের আধিপত্য বিস্তারের যে প্রসঙ্গটি প্রস্ফুটিত হয়ে উঠেছে তা উদ্দীপকের সঙ্গে তুলনামূলক আলোচনা করা হলো। • পুরুষরা নারীকে মর্যাদা দেওয়া তো দূরের কথা মানুষ হিসেবেই গণ্য করে না অনেক সময়। তবে বর্তমান সময়ে এই পুরুষশাসিত সমাজের অন্যায়ের বিরুদ্ধে অনেক ক্ষেত্রেই প্রতিবাদ গড়ে উঠতে দেখা যায়। • উদ্দীপকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'গৃহ' প্রবন্ধের মূলভাবের মধ্য দিয়ে সমাজে পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির চিত্রটি তুলে ধরা হয়েছে। যেখানে নারীর অর্থ, সম্পদ, সম্পত্তি ও জীবনযাপনের সবকিছুর ওপর প্রভাব বিস্তার করেছে পুরুষ। পুরুষের নিয়ন্ত্রণে নারী তার নিজের জীবনের প্রকৃত আনন্দ থেকে প্রবলভাবে বঞ্চিত। 'অপরিচিতা' গল্পের ক্ষেত্রেও পুরুষশাসিত সমাজের এ প্রভাব ও প্রতিপত্তি লক্ষ করা যায়। এই প্রভাব ও প্রতিপত্তির কারণেই কল্যাণীর বাড়িতে গিয়ে বরপক্ষ যাচ্ছেতাই, স্বেচ্ছাচারিতা করে গেছে একের পর এক। কিন্তু সচেতন পিতা শম্ভুনাথ সেন বরপক্ষের এই অন্যায়কে মেনে না নিয়ে প্রতিবাদ করেছেন। সামাজিক লৌকিকতাকে অগ্রাহ্য করে তার কন্যা কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে দিয়েছেন। তাই বলা যায়, সমাজের আধিপত্য বিস্তারের দিক থেকে উদ্দীপকের বর্ণনার সঙ্গে 'অপরিচিতা' গল্পে বর্ণিত পুরুষশাসিত সমাজের স্বেচ্ছাচারিতার দিকটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা অনুসারে 'অপরিচিতা' গল্পে পুরুষশাসিত সমাজের আধিপত্য…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর