উদ্দীপকের আয়েজ 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে ব্যক্তিত্বসম্পন্ন, সাহসী ও প্রতিবাদী। -উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: • উদ্দীপকের আয়েজ 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে ব্যক্তিত্বসম্পন্ন, সাহসী ও প্রতিবাদী। মন্তব্যটি যথার্থ। • আমাদের সমাজে প্রচলিত একটি ঘৃণ্য প্রথা হলো যৌতুক প্রথা। অনেক নারী যৌতুকের কবলে পড়ে জীবন পর্যন্ত হারায়। তবে এমনও অনেকে আছে যারা নারীদের যথাযথ মর্যাদা ও সম্মান দেয়। • 'অপরিচিতা' মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। গল্পে দেখা যায়, অনুপম হলো বিংশ শতাব্দীর সেই যুবক যে পরিবারতন্ত্রের কাছে বন্দি। ঠিক এই কারণে যখন তার মামার হীন মানসিকতার কারণে বিয়ে ভেঙে যায় তখনো সে চুপ থাকে। কল্যাণীকে যখন গহনা নিয়ে সন্দেহের মাধ্যমে অপমান করা হয় তখনো সে ছিল নিশ্চল পাথরের মতো। এদিক থেকে উদ্দীপকের আয়েজের মধ্যে দেখা যায় ভিন্ন রূপ। সে যখন জানতে পারে তার বাবা যৌতুকের বিনিময়ে তার বিয়ে ঠিক করেছে তখন সে পরিবারের সকলকে এর কুফল সম্পর্কে বোঝায় এবং যৌতুক ছাড়াই সে বিয়ে করে। • উদ্দীপকের আয়েজ যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হয়ে পরিবারকে বোঝাতে সক্ষম হয়। কিন্তু অনুপমের মধ্যে এমন কোনো বলিষ্ঠতা পাওয়া যায় না। সে মুখ বুজে সব সহ্য করে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের আয়েজ 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে ব্যক্তিত্বসম্পন্ন, সা…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর